৫৫ জন ইমাম-পুরোহিতদের মাসিক সম্মানি দিলেন আখাউড়া পৌর মেয়র
মেহেদী হাসান মিলন : আখাউড়া পৌরসভার ৪৪ জন ইমাম ও ৫ জন পুরোহিতকে মাসিক সম্মানি দিয়েছে আখাউড়া পৌরসভা। এর মাধ্যমে দেশে এই প্রথমবারের মত কোন পৌরসভা ইমাম-পুরোহিতদের মাসিক সম্মানির ব্যবস্থা করলো। মঙ্গলবার দুপুরে পৌর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে প্রথম দুই মাসের সম্মানি দুই হাজার টাকা করে তোলে দেয়া হয়।
মাওলানা জামিনুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র তাকজিল খলিফা কাজল। বক্তব্য রাখেন পৌর সচিব মোঃ আজম হোসেন, দূর্গাপুর নূরে মদিনা জামে মসজিদের সাধারণ সম্পাদক কাজী শাহজামাল মানিক, সড়ক বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, দেবগ্রাম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আসাদুজ্জামান, উপজেলা ইমাম পরিষদের সভাপতি কাজী মাইনুদ্দিন, রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক অলক কুমার চক্রবর্তী, জাতীয় ইমাম সমিতির মাওলানা আবু আব্দুল্লাহ, হাফেজ মাওলানা লুৎফুর রহমান খান খাদেম, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা আল-আমিন, পৌর মসিজদের ইমাম ক্বারী সাকিবুল হাসান।
অনুষ্ঠানে আলেম উলামারা পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের এ উদ্যোগের ভূয়সী প্রসংশা করেন। তারা বলেন, আলেম উলামাদের সম্মানিত করে সে অসারণ কাজ তিনি করেছেন তা সারা দেশে মডেল হয়ে থাকবে।
পৌর মেয়র তাকজিল খলিফা কাজল বলেন নিজের দায়িত্ববোধ থেকেই আমি এ কাজ করেছি। ইমাম-পুরোহিতরা সমাজের সবথেকে গুণী মানুষ। তাদের সম্মানি করা মানে গোটা সমাজকে সম্মানিত করা। তিনি পবিত্র আল কোরআনের আলো প্রতি ঘরে ঘরে পৌছে দেয়ার আহবান জানান।











