বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপুল পরিমান মাদকসহ আটক-১

news-image

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালন করে ২০০ বোতল ফেন্সিডিল, ৮২ বোতল হুইস্কি এবং ৫১ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।সিংগারবিল বিওপির টহল কমান্ডার ল্যান্স নায়েক মোঃ কবির হোসেন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিত্বে কাশিনগর নামক স্থান হতে অদ্য ১৭ সেপ্টেম্বর ২০১৫ তারিখ দুপুর ১২৫০ ঘটিকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫১ টি ইয়াবাসহ  মাদক ব্যবসায়ী মোঃ সেতু মিয় (২০), পিতা : মৃত তৌহিদ মিয়া, গ্রামঃ কাশিনগর, পোষ্টঃ সিংগারবিল, থানাঃ বিজয়নগর, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়াকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজয়নগর থানায় সৌপর্দ করা হয়েছে।এছাড়া সিংগারবিল বিওপি বিশেষ অভিযানে ২০০ বোতল ফেন্সিডিল আটক, কসবা বিওপি ৬০ বোতল হুইস্কি আটক এবং ঘাগুটিয়া বিওপি কর্তৃক ২২ বোতল হুইস্কি আটক করা হয় । ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মাদকদ্রব্য ক্ষতিকর দিক সম্পর্কে সীমান্ত এলাকায় জনগনদের সচেতনার লক্ষ্যে প্রতিনিয়ত স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও যুবকদের নিয়ে কোম্পানী/বিওপিতে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে তারপরও কিছু চোরাকারবারী বিভিন্ন পন্থা অবলম্বন করে সুকৌশলে চোরাইপথে মাদক বাংলাদেশের ভিতরে প্রবেশ করার চেষ্টা করে তাদেরকে প্রতিহত করার জন্য বিজিবি তৎপর রয়েছে । এছাড়াও তিনি ২০০ বোতল ফেন্সিডিল, ৮২ বোতল হুইস্কি এবং ৫১ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটকের ব্যাপারে নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম