,

আখাউড়ায় মালবাহী ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত, ৫ সদস্যের তদন্ত টিম

news-image

বিশেষ প্রতিনিধি : বৃহষ্পতিবার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন ইয়ার্ডে মালবাহী একটি কন্টেইনার ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রাম-ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনায় কবলিত কন্টেইনার ট্রেনের বগিগুলো সরিয়ে নিলে প্রায় দুই ঘন্টা বন্ধ থাকার পর দুপুর সাড়ে ১২টা থেকে ফের ট্রেন চলাচল শুরু হয়। এ দুর্ঘটনা অনুসন্ধানের ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী ৮০৫ নম্বর আপ কন্টেইনার ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেনটি ১০ থেকে ১২ কিলোমিটার গতিতে সাত নম্বর রেললাইনে প্রবেশ করছিল। হঠাৎ ইঞ্জিন থেকে ৩টা বগির পর একটি বগি উল্টে যায়। তারপর বিকট শব্দ হয়ে একের পর এক করে আরও ৪টি বগি লাইনচ্যুত হয়। এসময় চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস আখাউড়া ষ্টেশনে এবং ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ও মহানগর গঙ্গাসাগর ও মন্দাবাগ ষ্টেশনে আটকা পরে। পরে কসবার ইমামবাড়ী থেকে আরেকটি ট্রেনের ইঞ্জিন গিয়ে লাইনে থাকা বগিগুলো সরিয়ে নিলে দুপুর সাড়ে ১২টার দিকে ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আখাউড়া রেলজংশনের সহকারী নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ট্রেনের চাকার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। এর কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে