,

টাইটানিকের শেষ লাঞ্চের মেন্যু কার্ড নিলামে

news-image

হিমশৈলের গায়ে ধাক্কা খেয়ে সমুদ্রের অতল গহ্বরে ডুবে গিয়েছিল বিলাসবহুল জাহাজ টাইটানিক। অভিশপ্ত সেই দিনটিতে প্রথম শ্রেণির যাত্রীদের দুপুরের খাবারের মেন্যুতে ঠিক কী কী ছিল, তা জানা যায় সম্প্রতি প্রকাশিত একটি তালিকা থেকে। 'দ্য লাস্ট লাঞ্চ'-এর সেই খাবার মেন্যুটি নিলামে তোলা হচ্ছে। মেন্যু কার্ডটি যার কাছে পাওয়া যায় সেই ব্যক্তি সেদিন কোনোক্রমে রক্ষা পেয়েছিলেন। কারণ তাঁর ভাগ্যে জুটেছিল লাইফবোটে চড়ার সুযোগ। নিজের অজান্তেই তাঁর পকেটে রয়ে গিয়েছিল সেদিনকার লাঞ্চের মেন্যু কার্ড। টাইটানিকের লাইফবোট ওয়ান 'মানি বোট' নামে খ্যাত। কোনো এক প্রথম শ্রেণির যাত্রী ক্রু মেম্বারদের মোটা অঙ্কের ঘুষ দিয়ে কিনে নিয়েছিল বোটটি। যে বোটে ৪০ জন যাত্রীর অনায়াসে ঠাঁই হতে পারত। মাত্র ১২ জন যাত্রীকে নিয়ে সেই বোট তড়িঘড়ি চম্পট দিয়েছিল।

নিউ ইয়র্কের অনলাইন নিলামকারী লায়ন হার্ট অটোগ্রাফস এই মেন্যু কার্ডের সঙ্গে লাইফবোট ওয়ান থেকে পাওয়া আরো দুটি বস্তু নিলামে চড়াচ্ছে। আশা করা হচ্ছে, টাইটানিকের মেন্যু কার্ডটির ৫০ হাজার থেকে ৭০ হাজার মার্কিন ডলার পর্যন্ত দাম উঠতে পারে। সূত্র : গার্ডিয়ান, দ্য হিন্দু।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর