বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর কারণে ‘আত্মহত্যা’ করেছে পামেলার কুকুর!

news-image

'বে ওয়াচ তারকা' পামেলা অ্যান্ডারসনের বিশ্বাস, তার অতি প্রিয় কুকুর জো-জো আত্মহত্যা করেছে। আর এর জন্যে দায়ী তার সাবেব স্বামী রিক সলোমন। কয়েক মাস আগে জো-জো মারা যাওয়ার পর দারুণ শোকে পাথর হয়ে যান এক সময়ের সেক্স বম্ব। এ বছরের এপ্রিলে সলোমনের সঙ্গে বিচ্ছেদ ঘটে তার। কুকুরটি আত্মহত্যা করেছে বলেই মনে করেন তিনি। এর জন্যে দায়ী সলোমন, বলেন পামেলা। সানডে টাইমস স্টাইল ম্যাগাজিনকে এক সাক্ষাৎকারে পামেলা বলেন, আমার কুকুর জো-জো খুব বেশি দিন হয়নি আমাকে ছেড়ে চলে গেছে। সে আমার স্বামীকে মোটেও পছন্দ করতো না। আর এ কারণেই আত্মহত্যা করেছে জো-জো। একদিন সে আমার চোখের দিকে তাকিয়েছিল এবং বলেছিল, তুমি যা করছো তা আমার ভালো লাগছে না এবং আমি আর তা মেনে নিতে পারলাম না। তাই চলে যাচ্ছি।

পামেলা রিককে বিয়ে করেন ২০০৭ সালে। পরে বিচ্ছেদ ঘটে তাদের। আবারো ২০১৪ সালে বিয়ে হয় এবং দ্বিতীয়বারের মতো ডিভোর্স নেন। 'ভিন্ন মতাদর্শ' এবং ভিন্ন জীবনযাপনের কারণেই তাদের এমন সিদ্ধান্ত বলে জানা গেছে। বিচ্ছেদের আরেকটি কারণ হিসেবে পামেলা অভিযোগ করেন, সলোমন তাকে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করেছিল। পামেলার দুই সন্তান ব্রান্ডন (১৯) এবং ডিলান (১৭)। তার প্রথম স্বামীর সন্তান এরা। পামেলার কিড রকের সঙ্গেও ঘর বেঁধেছিলেন। সূত্র : হিন্দুস্তান টাইমস   

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক