,

আখাউড়ায় মাটি খুঁড়ে পাওয়া ৪৮৬টি রৌপ্য ডিসির কাছে হস্তান্তর

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাটি খুঁড়ে পাওয়া দুইশত বছরের পুরনো ৪৮৬টি ভারতীয় রৌপ্য মুদ্রাগুলো জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার বিকেলে ৫টায় জেলা প্রশাসকের কার্যালয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আখাউড়ার অতিরিক্ত দায়িত্বে থাকা মোহাম্মদ আরিফুল ইসলাম জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের কাছে মুদ্রাগুলো হস্তান্তর করেন।

এ ব্যপারে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, আপাতত মুদ্রাগুলো জেলা প্রশাসনের ট্রেজারিতে এবং পরবর্তীতে সংরক্ষণের জন্য জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জহিরুল ইসলাম খান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সাব্বির আহমেদ, আখাউড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান পাটোয়ারী প্রমুখ।

উল্লেখ্য, গত শুক্রবার সকালে আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার চৌধুরীর বাড়িতে মাটি কাটর সময় শ্রমিকরা মাটি খুঁড়ে একটি ভাঙা হাড়ি দেখতে পান। পরে হাড়ির ভেতর থেকে দুইশত বছরের পুরনো ভারতীয় ৪৮৬টি মুদ্রা উদ্ধার করা হয়। এসব মুদ্রার প্রতিটির এক পিঠে ‘ওয়ান রুপি ইন্ডিয়া’ লেখা এবং অন্যপিঠে রাণী ভিক্টোরিরায় নাম ও ছবি দেয়া রয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ