শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবাবগঞ্জের ইছামতি নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

news-image

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ইছামতি নদীতে অনুষ্ঠিত হল গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। নগর সভ্যতার ভিড়ে হাঁপিয়ে ওঠা লোকজন কয়েক ঘণ্টার জন্য হলেও এ আনন্দ উপভোগ করেন। ইছামতি নদীর দু’পাড়ে নারী, পুরুষ, শিশুসহ উপস্থিত হয় হাজারো দর্শক। শনিবার বিকালে দীঘিরপাড় নওমোজাহিদ ক্লাবের আয়োজনে মরহুম আবু বকর খান মজলিশ (চুন্নু) স্মরণে এ নৌকাবাইচের আয়োজন করা হয়। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ইছামতি নদীতে নানা ধরনের নৌকার উপস্থিতি চোখে পড়ে। দর্শকদের আনন্দ দিতে বাইচের নৌকাগুলোকে বর্ণিল সাজে সাজানো হয়। প্রতিযোগিতায় পিকেবি ফ্রেন্ডস ক্লাবের মুরাদ মিয়ার নৌকা প্রথম পুরস্কার অর্জন করে। দীঘিরপাড় নওমোজাহিদ ক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক আওয়ামী আইনজীবী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরে আলম উজ্জ্বল। উপস্থিত ছিলেন বক্সনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদ আল মামুন, গোবিন্দ রাজবংশী, শেখ মিলন, মুক্তিযোদ্ধা লাটু বাঙালি, মহসীন হাসান লিটু, সাহের মেম্বার, আলম সর্দার ও কামাল খান।
 

এ জাতীয় আরও খবর

উত্তর-পূর্বাঞ্চলে ঢলের পানিতে প্লাবন, বিপৎসীমার ওপরে ৫ নদীর পানি

ঢাকায় আজ মেঘলা আকাশ, থাকতে পারে বৃষ্টি

ঢাকাসহ ২০ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

ইতিহাস গড়লেন বাবর আলী, প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয়

সিলেট সফরে এসে শাহজালাল (র.) মাজারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

সিলেটে সুরমা নদী তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্পের সূচনা

কিউবা নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রাম্পের, দখলের ইঙ্গিত

পাম্পে জ্বালানি সংকটের জন্য তেল কোম্পানির গাফিলতির অভিযোগ জ্বালানিমন্ত্রীর

এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ বলে জানাল ইসি

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান