বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তাহীনতায় দম্পতি

news-image

প্রেম মানে না জাত-কূল। তাই দুই ধর্মের প্রেমিক-প্রেমিকা এক মন এক আশা নিয়ে ঘর বাঁধার উদ্দেশ্যে পালিয়ে বিয়ে করে। এরপরও ওই প্রেমিক দম্পতি শান্তিতে নেই। প্রেমিকা স্ত্রীর পরিবারের পক্ষ থেকে মামলা আর প্রাণনাশের অব্যাহত হুমকির কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ঘটনাটি রংপুরের কাউনিয়া উপজেলার নিজপাড়া গ্রামের। গতকাল ওই প্রেমিক দম্পতি রংপুর প্রেস ক্লাবে এসে কাউনিয়া নিজপাড়া গ্রামের আবদুল মান্নান রাজু পার্শ্ববর্তী বেটুবাড়ী গ্রামের দুলাল চন্দ্র বর্মনের কন্যা শাপলা বর্মন প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে সাংবাদিকদের কাছে অভিযোগ করে জানান, তিন বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এ প্রেমের ঘটনা জানাজানি হলে শাপলার পিতা দুলাল বর্মন তার ওপর অমানবিক নির্যাতন শুরু করে। নির্যাতনের একপর্যায়ে শাপলার ইচ্ছার বিরুদ্ধে তার পিতা গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার তারাপুর গ্রামের খোকা রামের পুত্র সুজন কুমারের সঙ্গে বিয়ে দেয়। বিয়ের রাতেই শাপলা তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের জানায় সে অন্য কাউকে ভালবাসতো এবং তার ইচ্ছার বিরুদ্ধে তাকে অজ্ঞান করে বিয়ে দিয়েছে। সে এ বিয়ে মানে না। এ বিষয় জানতে পেরে শ্বশুরবাড়ির লোকজন শাপলার পরিবারের লোকজনকে ডেকে তাদের হাতে তুলে দেয়। শাপলার পিতা কন্যাকে নিয়ে এসে কবিরাজ দিয়ে ঝাড়-ফুঁকের নামে নির্যাতন শুরু করে। একপর্যায়ে শাপলাকে শিকল দিয়ে বেঁধে রাখে। সুযোগ বুঝে সে পালিয়ে প্রেমিক রাজুর বাসায় গিয়ে ওঠে এবং নোটারি পাবলিক কার্যালয়ে হাজির হয়ে গত বছরের ২৮শে ডিসেম্বরে স্বামী সুজনকে তালাক দেয়।

সেই সঙ্গে এফিডেফিটের মাধ্যমে একই তারিখে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্ম গ্রহণ করে নাম রাখে রাবেয়া বেগম এবং মুসলিম শরিয়াহ অনুযায়ী ১ লাখ ৩০ হাজার ১০১ টাকা দেন মোহর ধার্য করে এফিডেফিটের মাধ্যমে প্রেমিক রাজুকে বিয়ে করে। তার এ বিয়ের সংবাদ ছড়িয়ে পড়লে দুলাল বর্মন কাউনিয়া থানায় মামলা করে রাজু ও রাবেয়াকে গ্রেপ্তার করিয়ে জেলে পাঠায়। ওই দম্পতি কয়েক দিন জেল খাটার পর আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দেয় আমরা সাবালক এবং স্ব-ইচ্ছায় ভালবেসে বিয়ে করেছি। ম্যাজিস্ট্রেট জবানবন্দি নিয়ে তাদের জামিনে মুক্তি দেন। এতে আরও ক্ষিপ্ত হয়ে দুলাল বর্মন রাজুর বিরুদ্ধে রংপুর কোতোয়ালি থানায় অপহরণ মামলা করে তার বাবা-মা, ভাইসহ ৪ জনকে গ্রেপ্তার করায়। এরপর তারা একে একে জামিন নিয়ে বেরিয়ে এলেও দুলাল বর্মন তার পুত্র সুনীল, ভাতিজা রতন, মাইকেল ক্লার্ক, মাইকেল সন্স, বোন শান্তনা রানী, দিপালী অব্যাহত প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে রাজু, স্ত্রী রাবেয়া, পিতা-মাতা ও ভাইসহ পরিবারকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। আশঙ্কা করছে টাকা দিয়ে যে কোন সময় আরও মিথ্যা মামলায় জড়াবে। রাবেয়া (শাপলা বর্মন) জানায়, তার আত্মীয়স্বজনরা হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে খ্রিষ্টান হয়েছে। তাই পিসির ইচ্ছা ছিল মোটা টাকার বিনিময়ে খ্রিষ্টান ছেলের সঙ্গে তার বিয়ে দেবে। এ ব্যাপারে ওই দম্পতি প্রশাসনের সহযোগিতা কামনা করেছে।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক