বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাহুবলে যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধনে হামলা অর্ধশতাধিক আহত

news-image

ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বখাটেদের হামলায় ছাত্রছাত্রীসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে হাইস্কুলের অফিস কক্ষে শিক্ষক-শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ আটকা পড়েন। দুই ঘণ্টা আটকে থাকার পর পুলিশের সহায়তায় তারা উদ্ধার পান। এ সময় হাইস্কুলে ব্যাপক ভাঙচুর করা হয়। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ৪২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাহুবল উপজেলার ফয়জাবাদ হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রীদের নিয়মিত উত্ত্যক্ত করছিল স্থানীয় পূর্ব ভাদেশ্বর প্রকাশিত পুকুরপাড় গ্রামের কতিপয় বখাটে। 90274_b7

এ বিষয়ে গত শনিবার বিদ্যালয়ে সালিশ হলেও সমাধান হয়নি। এর প্রেক্ষিতে গতকাল সকাল ১০টার দিকে ফয়জাবাদ হাইস্কুলের ছাত্রছাত্রীরা স্কুলের সামনে মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন চলাকালে বখাটেরা ছাত্রছাত্রীদের ওপর হামলা চালায়। এ অবস্থায় স্থানীয় সুন্দ্রাটিকি গ্রামের লোকজন মানববন্ধনকারীদের পক্ষে অবস্থান নেয়। এতে সুন্দ্রাটিকি ও পূর্ব ভাদেশ্বর গ্রামবাসীর মাঝে সংঘর্ষ বাধে। স্কুলের মাঠে সংঘর্ষ হওয়ায় অফিসকক্ষে শিক্ষক-শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ অবরুদ্ধ হয়ে পড়েন। ২ ঘণ্টা সংঘর্ষ চলাকালে স্কুলের অফিস কক্ষসহ বিভিন্ন শ্রেণীকক্ষে ভাঙচুর চালানো হয়। আটকে পড়া শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির ওপরও হামলার চেষ্টা চালানো হয়। সংঘর্ষ চলাকালে বাহুবল উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হাই, এএসপি (সার্কেল) সাজ্জাদ ইবনে রায়হান, ভাদেশ্বর ইউপি চেয়ারম্যান মত্তাছির মিয়াসহ নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে দুপুর সোয়া ১২টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ শিক্ষক-শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দকে উদ্ধার করে। গুরুতর আহতদের মাঝে সুন্দ্রাটিকি গ্রামের প্রবাসী দোলন মিয়া (৩৫)-কে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল এবং দশম শ্রেণীর ছাত্র জাকির হোসেন, রুবেল, তফাজ্জুল, ইমাম, মুছাব্বির, রাশেল, আফজল, তুহিন, জায়েদ; নবম শ্রেণীর হালিমা, লিজা, নূরুল হক, রহিম, অষ্টম শ্রেণীর ফরিদা, তানজিনা, কাওসার, জুয়েল, রাজু, আলমগীর, সপ্তম শ্রেণীর লুবনা, সুবর্ণা, হোসনাসহ কয়েকজনকে বাহুবল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন পিপিএম বলেন, সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ৪২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক