,

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

news-image

অনলাইন ডেস্ক : গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ মন্তব্য করেছেন, নুরুল হক নুরকে যদি শেখ হাসিনার পুত্র বলা হয়, তাহলে আসিফ, নাহিদ ও আখতারদেরও একই যুক্তিতে তাঁর নাতি বলতে হয়। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে আবু হানিফ অভিযোগ করেন, নুরুল হক নুরের রাজনৈতিক অবস্থান নিয়ে যুক্তিতর্কে পেরে না উঠলে তাঁকে ‘বিকাশ নুর’ বলে কটাক্ষ করা হয়। পাশাপাশি শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করার প্রসঙ্গও সামনে আনা হয়।
তিনি লেখেন, ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় নুরুল হক নুর কথার প্রসঙ্গে শেখ হাসিনার মধ্যে মায়ের প্রতিচ্ছবি দেখার কথা বলেছিলেন। তবে এর পরদিনই মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তাঁকে স্বৈরাচার বলে আখ্যায়িত করেন নুর।
আবু হানিফের দাবি, ২০১৮ সাল থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন নুরুল হক নুর ৩০ বারেরও বেশি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেও তাঁর ভূমিকা ছিল বলে উল্লেখ করেন তিনি।
গণঅধিকার পরিষদের এই নেতা আরও দাবি করেন, নুরুল হক নুরের নেতৃত্বে রাজনীতি করেছেন আসিফ, আখতার ও নাহিদসহ বর্তমানে আলোচিত কয়েকজন নেতা। তাঁর ভাষ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত তাঁদের অনেকে নুরকে নেতা হিসেবে মেনে রাজনীতি করেছেন। তরিকুলও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আগে পর্যন্ত ছাত্র অধিকার পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন বলে তিনি উল্লেখ করেন।
নাহিদ নুরুল হক নুরের নেতৃত্বে ডাকসু নির্বাচনে অংশ নিয়েছিলেন উল্লেখ করে আবু হানিফ দাবি করেন, ছাত্র অধিকার পরিষদে নিজের পছন্দমতো পদ না পাওয়ার পর তিনি রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন।
পোস্টের শেষাংশে আবু হানিফ বলেন, অতীতে নুরের সঙ্গে রাজনীতি করা ব্যক্তিরাই এখন তাঁকে শেখ হাসিনার পুত্র বলে কটাক্ষ করছেন। তাঁর মতে, এ ধরনের বক্তব্য তাঁদের রাজনৈতিক অবস্থানের অসংগতি তুলে ধরে। এ প্রসঙ্গেই তিনি মন্তব্য করেন, নুরুল হক নুরকে হাসিনার পুত্র বলা হলে আসিফ, নাহিদ ও আখতারদের হাসিনার নাতি বলতে হয়।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর