,

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

news-image
শ্যামা প্রসাদ চক্রবর্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুরে সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে ‘মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন ও ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
কলেজের গভর্নিং বডির সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব ইসলাম, সহযোগী অধ্যাপক মোহাম্মদ শাহীন মিয়া ও শিবপুর ইউপি চেয়ারম্যান এম. আর. মুজিব।
প্রভাষক মো. গোলাম কিবরিয়া ও বাকির আহম্মেদ হামিমের সঞ্চালনায় সভায় শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন রাহিবুল ইসলাম মারুফ ও মুক্তা আক্তার। সভায় শিক্ষক-শিক্ষার্থীরা মাদকমুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলা প্রশাসক মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান করেন।

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই