,

নবীনগরে সুর সম্রাট আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী পালিত

news-image

শ্যামা প্রসাদ চক্রবর্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): বিশ্বখ্যাত সঙ্গীতসাধক ও শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি সুর সম্রাট আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার শিবপুরে সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের উদ্যোগে কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম. রেজাউল কবির।

প্রভাষক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সদস্য মো. আশরাফ হোসেন আকসির, সহকারী অধ্যাপক মো. আব্দুল নূর, মো. মহসিন সরকার, মো. দেলোয়ার হোসেন সহ কলেজের শিক্ষক বৃন্দ, ছাত্র ছাত্রী এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, শিবপুরের মাটিতে জন্ম নেওয়া আলাউদ্দিন খাঁ তাঁর সাধনা ও প্রতিভার মাধ্যমে শাস্ত্রীয় সঙ্গীতকে বিশ্ব অঙ্গনে অনন্য মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন। তাঁর জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করা সবার দায়িত্ব।

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস