জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু
নিজস্ব প্রতিবেদক : জুলাই যোদ্ধাদের সংগঠন ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’-এর কেন্দ্রীয় কমিটির আংশিক তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন কমিটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ কেন্দ্রীয় নেতাকে উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে।
সোমবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির নতুন কমিটির তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, নবগঠিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
নতুন কমিটিতে সভাপতি করা হয়েছে সালমান হোসেনকে। সাধারণ সম্পাদক হয়েছেন হাসিবুল হাসান এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মুস্তাইন বিল্লাহ হাবিবী।
উপদেষ্টা পরিষদে স্থান পাওয়া এনসিপির পাঁচ নেতা হলেন—দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা মিতু, নুসরাত তাবাসসুম ও কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই যোদ্ধাদের সংগঠন হিসেবে জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের সাংগঠনিক কার্যক্রম আরও এগিয়ে নিতে নতুন কেন্দ্রীয় কমিটি কাজ করবে।











