,

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

news-image

অনলাইন ডেস্ক : স্বাস্থ্যব্যবস্থার পাশাপাশি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানও সংকটাপন্ন অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার রাজধানীর মধুবাগ খেলার মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, শুধু স্বাস্থ্যখাত নয়, ব্যাংক, বিমা, করপোরেশন ও শেয়ারবাজারসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানও নানা সমস্যার মধ্যে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
রাজধানীতে বিভিন্ন সময়ে অপরাধমূলক কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, যেখানে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, সেখানেই যদি এমন পরিস্থিতি দেখা যায়, তাহলে দেশের অন্যান্য এলাকার অবস্থা নিয়েও প্রশ্ন তৈরি হয়।
সম্প্রতি ঢাকার বিমানবন্দরে এক সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়েও বক্তব্য দেন জামায়াত আমির। তিনি অভিযোগ করেন, লাগেজ পেতে ওই ব্যক্তিকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে এবং এর প্রতিবাদ করায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ডা. শফিকুর রহমানের দাবি, বিমানবন্দরের বিভিন্ন অনিয়ম ও যাত্রীদের ভোগান্তির বিরুদ্ধে কথা বলার কারণেই তাকে হয়রানির শিকার হতে হয়েছে। ওই ব্যক্তির বিরুদ্ধে করা মামলাকে তিনি ভিত্তিহীন বলেও মন্তব্য করেন।
ডেঙ্গু পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, অতীতে ডেঙ্গুর পাশাপাশি অন্যান্য রোগেও অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। ডেঙ্গু প্রতিরোধে টিকা নিয়ে সরকারের আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
সরকারিভাবে টিকা আনার ক্ষেত্রে সমস্যা থাকলে বেসরকারি খাতের মাধ্যমে তা আমদানির সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। এতে সাধারণ মানুষ নিজেদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে বলে মন্তব্য করেন।
ডেঙ্গু পরিস্থিতিকে গুরুতর উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, শুধু লিফলেট বিতরণ নয়, জনগণকে সচেতন করা এবং রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখাই তাদের কর্মসূচির লক্ষ্য।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশে গড় আয়ু বেশি: ডব্লিউএইচও

মেসির বিদায়ে পাঁচটি মনুমেন্তালও পূর্ণ হয়ে যেত: স্কালোনি