নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা
শ্যামা প্রসাদ চক্রবর্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): প্রয়াত ডা. ওবায়েদ উল্লাহর রুহের মাগফিরাত কামনায় নবীনগর উপজেলা হোমিওপ্যাথিক হেলথ এন্ড মেডিকেল সোসাইটির উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বাঙ্গরা বাজারের অনাবিল হাসপাতাল হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. মো. আবু হানিফ। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক ডা. আব্দুল হাদী বাবু।
অনুষ্ঠানে জেলা হোমিওপ্যাথিক হেলথ এন্ড মেডিকেল সোসাইটির সাধারণ সম্পাদক ডা. এম. নাঈমুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. মুমিনুল ইসলাম রতন, কার্যকরী সদস্য ডা. জামাল হোসেন পান্নাসহ অনাবিল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. মামুনের রশিদ উপস্থিত ছিলেন।
স্মরণসভায় বক্তব্য রাখেন চাঁদপুর শাহরাস্তি হোমিও কলেজের প্রভাষক ডা. জুয়েল মাহমুদ, ডা. কমল দেবনাথ, ডা. বিল্লাল মাষ্টার, ডা. ফখরুদ্দিন, ডা. তাসলিমা খন্দকার, ডা. সুখেন্দু ভৌমিক ও ব্যবসায়ী নজরুল ইসলাম চৌধুরী।
বক্তারা প্রয়াত ডা. ওবায়েদ উল্লাহর শিক্ষকতা ও হোমিওপ্যাথিক চিকিৎসাসেবায় অবদানের কথা স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
পরে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন সংগঠনের ধর্ম সম্পাদক সাইদুর রহমান। অনুষ্ঠানে চিকিৎসক, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।











