শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুর সীমান্তে গুলিবিদ্ধ বন্যহাতির মৃত্যু

news-image

জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের হালচাটি এলাকায় গুলিবিদ্ধ ৭-৮ বছরের একটি বন্যহাতির (পুরুষ) মৃত্যু হয়েছে। ২৫ আগস্ট মঙ্গলবার সকালে মৃত বন্যহাতিটি দেখার জন্য এলাকার উৎসুক জনতা ভীড় জমায়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২৪ আগস্ট সোমবার বিকেলে বন্যহাতির দল হালচাটি সীমান্ত হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ( বিএসএফ ) প্রতিরোধ গড়ে তুলে। এক পর্যায়ে হাতিরদলকে ঠেকাতে না পেরে বিএসএফ গুলি ছুড়ে। ওই গুলিতে বন্যহাতিটি আহত হয়। পরে হালচাটি সীমান্ত পিলার ১১০৩ এর ৩-ঋ এর ১শ’ গজের মধ্যে এসে হাতিটি মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় বন্যহাতির দলের অন্য সদস্যরা আহত হাতিকে সড়িয়ে নেয়ার জন্য টানা হেচঁড়া করেও ব্যর্থ হয়। সোমবার রাতের কোন এক সময় আহত বন্যহাতির মৃত্যু ঘটে। পরে বন বিভাগের পক্ষ থেকে হাতিটির ময়না তদন্ত শেষে ২৫ আগস্ট মঙ্গলবার দুপুরে মাটিচাপা দেয়া হয়।
এ ব্যাপারে শেরপুরের সহকারী বন সংরক্ষক মমিনুর রশিদ ও নকসী সীমান্ত ফাঁড়ির বর্ডার গাড বাংলাদেশের (বিজিবি) কোম্পানী কমান্ডার তোফাজ্জল হোসেন জানান, সুরতহালে হাতিটির মাথায় একটি গুলির ও পিঠে বলম্বের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান

শ্রমজীবীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন এখনো কতটা দূরে?

ইরান ইস্যুতে ফের উত্তেজনা, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

পুলিশ সপ্তাহে ১০৭ সদস্য পাচ্ছেন পদক

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

ফরিদপুরে ৭ বছরের শিশুকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

হোটেলে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আটক

৬ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ভোরের ভারী বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা