বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পোষা বিড়ালকে বাঁচাতে ৩০ হাজার ডলার

news-image

মার্কিনিদের কুকুর-বিড়ালপ্রীতির খবর নতুন নয়। কিন্তু, মাঝে-মধ্যে কেউ কেউ যেন তাদের পোষা প্রাণীটির জন্য অনেক বেশি স্নেহপ্রবণ হয়ে ওঠেন এবং পোষা প্রাণীটিকে সুস্থ করে তুলতে মোটেই কার্পণ্য করেন না। অবিশ্বাস্যভাবে, তেমনই এক দম্পতি এবার ৩০ হাজার ডলার অর্থ ব্যয় করেছেন তাদের প্রিয় বিড়ালটিকে বাঁচাতে। একটি বাড়ির মালিক হওয়ার বাসনাতেই ওই দম্পতি টাকা জমাচ্ছিলেন। বাড়ি কিনতে ডাউন পেমেন্টের জন্য এ পরিমাণ অর্থ আলাদা করেই রেখেছিলেন। কিন্তু, শেষ পর্যন্ত ওকি নামে তাদের পোষা বিড়ালটির কিডনি প্রতিস্থাপনের সার্জারি করাতে ৩০ হাজার ডলার ব্যয় করলেন নিউ ইয়র্কের বাফেলো শহরের বাসিন্দা আন্দ্রে গোন্সিয়ার ও তার স্ত্রী। ইউনিভার্সিটি অব পেন্সিলভেনিয়া ভেটেরিনারি হাসপাতালে অস্ত্রোপচারটি চালানো হয়। এ খবর দিয়েছে অনলাইন মিড-ডে। বিড়ালটিকে রোমানিয়ার একটি জলাধার থেকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করেছিলেন এ দম্পতি। এরই মধ্যে ৯ বার জীবন পেয়েছে ওকি। এতে ওই দম্পতির খরচটাও কম হয়নি। তবে তারা দমে যাওয়ার পাত্র-পাত্রী নন। বরং, এতবার জীবনের সঙ্গে লড়াই করেও বিড়ালটি বেঁচে যাওয়ার প্রেক্ষিতে গোন্সিয়ার বলছিলেন, ওকি নিশ্চিতভাবেই যোদ্ধা। এবার ওকির একটি কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। নিউ ইয়র্কের বাফেলো থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিড়ালটির কিডনি প্রতিস্থাপন করেন গোন্সিয়ার দম্পতি। শুধু সার্জারিতে ব্যয় হয় ১৬ হাজার ডলার। এর সঙ্গে রয়েছে বিমান ভাড়া, হোটেল ভাড়া, স্বাস্থ্য-পরীক্ষার খরচ ও সার্জারির পর বিড়ালটির স্বাস্থ্য পরীক্ষায় চিকিৎসকদের কাছে সুনির্দিষ্ট তারিখে যাওয়া। সব মিলিয়ে, ৩০ হাজার ডলারের বেশি খরচ হয়েছে। ১৯৯৮ সাল থেকে এ পর্যন্ত এ ধরনের প্রায় ১৫৫টি অস্ত্রোপচার করা হয়েছে হাসপাতালটিতে। এ অপারেশনের পর প্রতিটি বিড়ালের গড়ে আর মাত্র ৩ বছর পর্যন্ত বাঁচার রেকর্ড রয়েছে। গোন্সিয়ার স্বীকার করলেন যে, কেউ কেউ তাকে একটু উন্মাদ প্রকৃতির মনে করেন। কারণ এত অর্থ তিনি একটি বিড়ালের পেছনে খরচ করছেন। যারা মনে করেন আমি উন্মাদ, আমি বলবো তাদের সন্তান বা মায়ের দিকে তাকাতে এবং নিজেদের একই প্রশ্ন করতে। এদিকে ওকির জন্য যে কিডনিটি পাওয়া গেছে, ওই কিডনিটি নেয়া হয়েছে আরেকটি বিড়ালের শরীর থেকে। একটি পশু আশ্রয়কেন্দ্রের বিড়াল চেরি গার্সিয়ার একটি কিডনিতেই এখন নতুন জীবন পেয়েছে ওকি। সার্জারির পর দুটি বিড়ালই সুস্থ।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক