,

লিফটের মধ্যেই নার্সের জামা তুলে শরীর স্পর্শ, চিকিৎসকের নির্লজ্জ আচরণ

news-image

লিফটের মধ্যে নার্সের পেছন দিকের জামা তুলে গায়ে হাত দেওয়ার চেষ্টা। তাও আবার রাস্তার কোনও লোফার নয়। খোদ চিকিৎসকের। গায়ে চিকিৎসকদের সাদা জামা, গলায় স্টেথোস্কোপ। কিন্তু হাত চলছে রাস্তার অসভ্য ছেলেছোকরার মতো। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ওই মহিলা বিরক্ত হচ্ছেন, হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু কোনও হেলদোল নেই চিকিৎসকের। তার তখন একটাই লক্ষ্য। ভিডিওটি কলম্বিয়ার। উপরে দেখা যাচ্ছে গতবছর ডিসেম্বরের তারিখ। এতদিন সম্ভবত প্রকাশ পায়নি। কিন্তু প্রকাশ্যে আসতেই ভিডিওটি ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, লিফটে আরও বেশ কয়েকজন রয়েছেন। তাঁদের মধ্যে অন্তত ৬/৭ জন চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত বলে মনে হয়, তাদের পোশাক দেখে। কয়েকজন ডাক্তার ও নার্স। দরজা লাগার সঙ্গে সঙ্গেই শুরু অসভ্যতা। নার্সের অস্বস্তি। কিন্তু আশপাশের কেউ টের পেলেন বলে মনে হয় না।  


ভিডিওটির এখানেই শেষ। এর বেশি তথ্য ইন্টারনেটে পাওয়া গেল না। জানা গেল না, ওই নার্স হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে কোনও নালিশ করেছিলেন কি না? কর্তৃপক্ষ কিছু ব্যবস্থা নিয়েছিল কি না? না কি রাস্তাঘাট, অফিস-বাজার, বাস-ট্রামে যেভাবে নিত্যদিন এরকম হাজারো ঘটনা ঘটে, সেরকমই এটি একটি বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন ঘটনা। তবে বিচ্ছিন্ন হলেও, এই ঘটনা প্রশ্ন তুলে দেয় – যে চিকিৎসকের কাছে নার্সই সুরক্ষিত নন, তার কাছে রোগিনী এসে সুরক্ষিত থাকবেন কী ভাবে? – সূত্র : ওয়েবসাইট

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর