,

কালিয়াকৈরে ২ স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ৮ জনকে পিটিয়ে জখম

news-image

২ স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যাত্রী-চালকসহ ৮ জনকে পিটিয়ে আহত করে বখাটেরা। এ সময় তারা সফিপুর-বড়ইবাড়ি আঞ্চলিক সড়ক অবরোধ রেখে বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে। জেলায় কালিয়াকৈর উপজেলার কালিয়াদহ এলাকায় গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও ভুক্তভোগী ছাত্রীদের পরিবার সূত্রে জানা যায়, উত্ত্যক্তের শিকার ওই ২ ছাত্রী উপজেলার বড়ইবাড়ি এ কে ইউ ইনস্টিটিউশন অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্রী। উপজেলার কালিয়াদহ এলাকার রিফাত হোসেন ও তার বন্ধু রনি মিয়া, রবিন হোসেন, নাঈম হোসেন ও আশ্রাফ মিয়াসহ কয়েকজন বখাটে বেশ কিছু দিন ধরে ওই ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছে। সোমবার সকালে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীদের আবারও উত্ত্যক্ত করে ওই বখাটেরা। বিষয়টি ছাত্রীরা বড় ভাইদের জানালে এর প্রতিবাদ করে তারা।
 
এতে বখাটেরা ক্ষিপ্ত হয়ে বিষয়টি তাদের অন্য বন্ধুদের জানায়। পরে ২০-২২ জন ছেলে দুপুরে কালিয়াদহ এলাকায় সফিপুর-বড়ইবাড়ি আঞ্চলিক সড়ক অবরোধ করে। এ সময় সড়কে থাকা সিএনজি, টেম্পু, মোটরসাইকেলসহ বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে বখাটেরা। এ সময় বাধা দিতে গেলে মোটরসাইকেল আরোহী আহম্মদ আলী, আলম খান, টেম্পু চালক আবু হায়েত ও যাত্রী জাফর মিয়াসহ ৮ জনকে পিটিয়ে আহত করে বখাটেরা। এলাকাবাসী আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। 
এদিকে বেলা পৌনে ৩টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখলে আতঙ্কে যান চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। তবে স্কুল ছুটি হওয়ায় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য নূরুল ইসলাম জানান, সবাই একত্রে বসে বিষয়টি সমাধানের ব্যবস্থা করা হবে। কালিয়াকৈর থানার ওসি মো. ওমর ফারুক বলেন, বিষয়টি শুনেছি। তবে এখনো কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর