,

যে আসনের জন্য মনোনয়ন ফরম কিনলেন তাসনিম জারা

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ঢাকা-৯ আসনে নির্বাচন করতে মনোনয়ন ফরম কিনেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের দেওয়া এক ফেসবুক পোস্টে বিষয়টি জানানো হয়।

সোমবার (১০ নভেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে তাসনিম জারার নির্বাচনের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার রাত ১০টার দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী প্রধান কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জারা।

নিজের প্রার্থিতা নিয়ে ডা. তাসনিম বলেন, ‘আমি ঢাকা-৯ আসনের জন্য মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ করেছি। দলের পক্ষ থেকে আমার জন্য নির্দেশনা আছে যে ১৩ তারিখের মধ্যে মনোনয়ন আবেদন ফরম জমা দিতে হবে। তো সেই প্রক্রিয়ায় যুক্ত হলাম। যদি সুযোগ পাই, আশা করছি এনসিপি থেকে আমরা পরিবর্তন আনতে সক্ষম হব।’

ঢাকা-৯ আসন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড তথা সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত। আসনটিতে বিএনপি এখনো কাউকে মনোনয়ন দেয়নি। এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কবির আহমদ।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে