,

ক্যাটরিনার বেহালার সুরে মিশে যায় কান্না

news-image

মেয়েটা সুন্দর বেহালা বাজায়। শুধু সুন্দর না, মুগ্ধ হয়ে যাওয়ার মতো সুন্দর। পথের মানুষজন সুরের মুর্ছনায় মুখ ফেরাতে পারেন না। থমকে যায় ফুটপাতের মানুষ।  হা করে শ্রবণ করে বেহালার সুর। অথচ সেই মুর্ছনার পেছনে রয়েছে অজস্র ফোঁটা চোখের জলের গল্প। 

ইতালির রোমে কত ভাগ্য বিড়ম্বিত মানুষই না আসে কাজের জন্য। শুধু দরকার একটা কাজ। তাহলেই হয়তো একটা জীবন সুন্দরভাবে টেনে নিয়ে যাওয়া যায়। বেঁচে থাকা। অদ্ভুত এক বাক্য!  বেঁচে থাকতে হলে যুদ্ধ করতে হয়। হয়তো অনেকের পুরো জীবনই অতিবাহিত হয়ে যায় যুদ্ধের মধ্য দিয়ে।

কারো ভাগ্য আবার হয়তো জীবনের টার্নিং সময়েই বদলে যায়। না, বদলে যাওয়া ভাগ্যের কোনো নারীর,  মানুষের কথা বলছি না। বলছি ক্যাটরিনা'র কথা। যুগোশ্লাভিয়া থেকে ভাগ্যের সন্ধানে রোমের ঝলমলে শহরে ছুটে এসেছিলেন। একটা কাজের জন্য। যে কোনো একটা কাজ। না কোনো কাজ পায় না এই মেয়ে। তাই জীবনে শিখে আসা বেহালাই ক্যাটরিনার সম্বল হয়ে যায় বেঁচে থাকার। তারপরেও সেটা বেঁচে থাকা নয়।  

ক্যাটরিনার বেহালার সুরে মিশে যায় কান্না আড়াই হাজার বছরেরও বেশি পুরোনো এই রোম শহরকে বড়ই নিষ্ঠুর মনে হয় ক্যাটরিনার। এই ২৭ বছর বয়সে এসে মনে হয় জীবনে কেটে গেছে কত নক্ষত্র বছর। কেননা শৈশবে সেপারেশনে চলে যাওয়া মা অন্যত্র বিয়ে করে, বাবার অনাদর, শৈশব স্মৃতি মাখা নিজ দেশে ছেড়ে চলে আসা পাশ্চাত্য সভ্যতার জন্মস্থান হিসাবে পরিচিত এই রোমই যেন তাঁর ঠিকানা হয়ে যেত পারতো।

ভ্যাটিকান সিটি, রোম শহরের সীমার মধ্যে একটি স্বাধীন দেশ, একটি শহরের মধ্যে একটি দেশের বিদ্যমানের একমাত্র উদাহরণ: এই কারণে রোমকে প্রায়ই দুই রাষ্ট্রের রাজধানী হিসেবে সংজ্ঞায়িত করা হয়। এক পবিত্র শহরের সাথে সম্পৃক্ত রেখে নিজের ভাগ্যকে খুঁজে পাবেন এই আশায় প্রতিদিন ফ্ল্যামিনো থেকে ছুটে আসে। ভায়োলিনের বক্স নিচে রেখে সুর তোলে। মায়াবী সে সুরে মুগ্ধ হয় পথচারী। কেউ কেউ খুশি হয়ে কিছু ইউরো দেয়। আবার অধিকাংশরাই শুধু বিনোদন নিয়ে চলে যায়।

image_256058.11873921_840073692756691_1804989906_n

ক্যাটরিনা'র একটা কাজ দরকার। এমনটাই জানায় সে। কেননা কাজ ছাড়া সে এই শহরে বেঁচে থাকতে পারবে না। কাজ নেই বলে প্রেমিকও ছেড়ে চলে গেছে। শুধু আছে বলতে গেলে ফ্ল্যামিনোতে বান্ধবীর সাথে অস্থায়ীভাবে থাকার একটা জায়গা। বেহালা বাজিয়ে যে আয় হয় হয়তো সেই আশ্রয়স্থলও একদিন নাই হয়ে যাবে। ক্যাটরিনা বাসা ফেরার সময় যখন বেহালা বক্সের মধ্যে ঢুকিয়ে রাখতে যান তখনই বুকের ভেতর থেকে হাজার বছরের জমানো কান্না বেরিয়ে পড়ে। কেননা সারাদিন ফুটপাতে দাঁড়িয়ে বেহালা বাজিয়ে আয়ের পরিমাণ এতই নগণ্য যে কষ্টেই বুক ভেঙে যায়।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর