বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কারামুক্ত বিএনপি নেতা দুদু’র বাড়িতে নাছির হাজারি

news-image

নিজস্ব প্রতিবেদকসদ্য কারামুক্ত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারন সম্পাদক শামসুজ্জামান দুদু’র বাড়িতে গেছেন কৃষক দলের কেন্দ্রীয় নেতা নাছির উদ্দিন হাজারি। কসবা ও আখাউড়া উপজেলা বিএনপি’র ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে তিনি শামসুজ্জামান দুদু’র ঢাকার বাসভবনে যান। নাছির হাজারিসহ নেতৃবন্দ এ সময় কেন্দ্রীয় ওই নেতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 
এ সময় আখাউড়া উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল জলিল, যুগ্ম-সাধারন সম্পাদক আবুল ফারুক বকুল, ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. শহিদ খাদেম, কসবা উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. তারু মিয়া, কসবার কুটি ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. শাহজাহান মিয়া, আখাউড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম-সাধারন সম্পাদক মো. লুৎফুর আমিন, মো. আনিছুর রহমান, কসবার বিনাউটি ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক আতাউর রহমান ভূঁইয়া, কুটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. তারিকুল ভূঁইয়া, সৈয়দাবাদ কলেজ ছাত্রদলের সভাপতি মো. সোহাগ, মো. রিফাত, টিটু, খোকন, ইয়াছিন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি খ. ম. হারুণুর রশিদ ঢালী এ সময় উপস্থিত ছিলেন। 
এ সময় বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু কসবা-আখাউড়ার নেতা-কর্মীদের আগামী আন্দোলন সংগ্রামে একযোগে কাজ করার আহবান জানান। তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘এ সরকারের পতন হবে অবিলম্বেই। এজন্য সবাইকে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে’।

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে