,

নবীনগরে ধরা পরলো ২৯ কেজি ওজনের বিগহেড মাছ

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জেলেদের জালে ধরা পরলো ২৯ কেজি ওজনের একটি বিগহেড মাছ। রোববার (১৮ মে) সকাল ১১ টার দিকে উপজেলার চরলাপাং এলাকায় মেঘনা নদী থেকে এই মাছটি ধরেন জেলে পরিতোষ বর্মনসহ অন্য জেলারা।

জানা যায়, উপজেলার গোপীনাথপুর (মনতলা) গ্রামের জেলে পরিতোষ বর্মনসহ অন্য জেলেরা প্রতিদিনের ন্যায় রোববার মেঘনা নদীতে মাছ ধরতে যান। বছুরি জাল দিয়ে তারা মেঘনা নদীতে মাছ ধরেন। সকাল ১১ টার দিকে জেলেদের জালে ২৯ কেজি ওজনের একটি বিগহেড মাছ ধরা পরে। পরে মাছটি স্থানীয় ব্যাপারি সুমন মিয়ার কাছে ৮৫০ টাকা কেজি ধরে ২৪ হাজার ৬৫০ টাকা বিক্রি করেন।

স্থানীয় বাসিন্দা শ্যামল বর্মন শিমুল জানান, সকালে জেলে হরিমন বর্মন, পরিতোষ বর্মন, সত্যগুন বর্মন ও মনোরঞ্জন বর্মন মেঘনা নদীতে মাছ ধরতে যান। পরে তাদের জালে ২৯ কেজি ওজনের একটি বিগহেড মাছ ধরা পরে। পরে মাছটি ব্যাপারি সুমনের কাছে ৮৫০ টাকা কেজি ধরে বিক্রি করেন।

তিনি আরো জানান, চলতি বছরের ৩ মার্চ তিতাস নদী থেকে ২৬ কেজি ওজনের একটি বিগহেড মাছ, ২৮ এপ্রিল ২৫ কেজি ওজনের একটি বোয়াল মাছ ও ১০ মে মেঘনা নদীতে ১৯ কেজি ওজনের একটি কাতলা মাছ জেলেদের জালে ধরা পরে। এতে জেলেরা অনেক খুশি।
জেলে পরিতোষ বর্মন বলেন, আমাদের জালে ধরা পড়া মাছটির ওজন ২৯ কেজি। ৮৫০ টাকা কেজি ধরে এটি স্থানীয় ব্যাপারি সুমন মিয়ার কাছে বিক্রি করেছি। তিনি ভৈরব ফেরিঘাটে  বাজারে নিয়ে মাছটি বিক্রি করবেন বলে জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট