বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এটম বোমের জ্বালা ৭০ বছর ধরে সহ্য করছেন যিনি

news-image

 দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র হিরোশিমায় প্রথম বোমা হামলার তিন দিন পর, ১৯৪৫ সালের ৯ই আগস্ট দ্বিতীয় পারমানবিক বোমাটি ফেলেছিল জাপানের নাগাশাকি শহরে। এই হামলায় শহরের ৭০ হাজার মানুষ প্রাণ হারিয়েছিল। প্রাণঘাতি এই হামলায় ভাগ্যের সুপ্রসন্নতায় বেঁচে গিয়েছিলেন একজন মানুষ।

মানুষটির নাম মিতেরো তানিগুচি, এবার তার শেষ চান তিনি। ৮৬ বছর বয়সে এসে এতটা যন্ত্রণা বয়ে বেড়ানো তাঁর পক্ষে কঠিন হয়ে পড়েছে। তাই এই আকুতি। । যখন তার বয়স ছিল ১৬ তখন তিনি এই হামলার শিকার হয়েছিলেন। দীর্ঘ ৭০ বছর যাবত তার জীবন অতিবাহিত করেছেন যন্ত্রণা এর কষ্টে। খবর মেট্রো অনলাইনের।

এই হামলায় তার শরীরের পিছনের দিক, হাত ও কাঁধ অনেক ক্ষতিগ্রস্ত হয়। প্রাণঘাতি সেই হামলায় তার বুকের পাজর অনেক ক্ষতি হয়।

তবে তিনি হেরে যাননি। এই দীর্ঘ ৭০ বছর যাবত তার পেছনের শরীরের একটি আচ্ছাদান দিয়ে ঢেকে রেখে জীবন ধারন করছেন।

মিতেরো তানিগুচির ক্ষতস্থানে তার স্ত্রী প্রতিদিন ময়শ্চারাইজিং ক্রিম দিয়ে তার সেবা করেন। এখনো যন্ত্রণা-ব্যাথা ছাড়া তার একদিন কাটে না।

পারমানবিক অস্রের যন্ত্রণা যাতে কাউকে সহ্য করতে না হয় তার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য তিনি বিশ্বকে তার আর্তনাদ কণ্ঠে আহবান জানিয়েছেন। বর্তমানে তিনি পারমাণবিক বিস্তারের বিপক্ষে “নাগাশাকি সারভাইবার গ্রুপ ওয়ার্কিং”নামের একটি প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিচ্ছেন। যদিও তার তেমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা সম্ভব নয়, তবে তার যে উৎসাহ- উদ্দীপনা রয়েছে তার প্রশংসা করতে হয়।

তার শেষ কথা একটাই,’আমি এর শেষ চাই।’