,

নবীনগরে অপহরণের ২৪ ঘণ্টার ভিতর অপহরণ কারী ৯ জনসহ অপহৃত যুবককে উদ্ধার

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : নবীনগরে অপহরণের ২৪ ঘণ্টার ভিতর অপহরণ কারী ৯ জন সহ অপহৃত যুবককে উদ্ধার করে যৌথ বাহিনী। কসবা রেললাইনের পাশে সীমান্ত লাগোয়া স্থান থেকে অপহৃত রিফাত ও ক্যাপ্টেন পরিচয় দেওয়া রেজাউল করিম রেজাকে আটক করা হয় এবং  খুলনা থেকে অপহরণের সাথে জড়িত থাকা আরো  ৮ জনকে  আটক করা হয়।

চাঞ্চল্যকর অপহরণের  এই ঘটনা ঘটে ৭ এপ্রিল (সোমবার) রাত ১২  দিকে  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নে।

জানা যায়, লাউর ফতেপুরের   সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী শহিদুল ইসলাম মালুর ছেলে রিফাত মিয়াকে (১৯)  নিজেদের ‘ডিজিএফআই’র সদস্য পরিচয় দিয়ে তারা রিফাতকে তুলে নিয়ে যায় এবং পরদিন পরিবারের কাছ থেকে তিন কোটি টাকা মুক্তিপণ দাবি করে।

ঘটনার একদিন পর গতকাল মঙ্গলবার বিকেলে যৌথ  বাহিনী অভিযান চালিয়ে অপহৃত
রিফাতকে ও  ডিজিএফআই পরিচয় দেওয়া রেজাউল করিম রেজা ও খুলনা থেকে   ৮  জনসহ মোট ৯ জনকে  আটক করেছে।

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার এহতেশামুল হক সাংবাদিকদের জানান  অপহরণকৃত যুবক সহ ৯ জনকে  আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট