বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তৌহিদী জনতার ব্যানারে ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ঘোষণার প্রতি সমর্থন জানিয়ে আজ  সোমবার সকালে  বিক্ষোভ মিছিল ও  প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার  সকাল ১১ ঘটিকায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লীরা মিছিল নিয়ে নবীনগর উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নবীনগর প্রেসক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করেন।

এসময় বক্তব্য রাখেন, চারগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠের ইমাম প্রভাষক মাসুদুর রহমান, মাওলানা জসিম উদ্দিন সরকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির, হাফেজ মাওলানা মমিনুল হক ভূইয়া, হাফেজ মাওলানা মনির হোসেন, মাওলানা ওমর ফারুক, সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ফিলিস্তিন মুসলমানদের পাখির মত গুলি করে হত্যা করা হয়েছে। আজকে সারা বিশ্বের ধর্মীয় নেতারা চুপ রয়েছে, জাতিসংঘ চুপ রয়েছে। তাদের এই চুপ প্রমাণ করে মুসলিম উম্মাকে পৃথিবীর বুক থেকে ধ্বংস করে দেওয়ার জন্য আন্তর্জাতিক চক্রান্ত শুরু হয়েছে।

তারা আরো বলেন, এই দেশের প্রদান উপদেষ্টা যিনি আছেন, বাংলাদেশের মুসলমানদের প্রশিক্ষণ দিয়ে আপনি ফিলিস্তিন যাওয়ার জন্য ব্যবস্থা করে দেন। এই দেশের তৌহিদী জনতা নিজের রক্ত দিয়ে গাজার মাটি সংরক্ষণ করতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু