সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

“লাউরফতেহপুরকে মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার : নজরুল ইসলামের

news-image
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সৌদি প্রবাসী নজরুল ইসলাম। এই মহতী লক্ষ্য সামনে রেখে সোমবার (২৪ মার্চ) নবীনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে নজরুল ইসলাম বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই আমার জীবনের লক্ষ্য। ইসলাম আমাদের শিখিয়েছে পরোপকার ও মানবসেবা শ্রেষ্ঠ ইবাদত। আমি চাই লাউরফতেহপুর ইউনিয়নকে একটি সুশৃঙ্খল, আধুনিক ও ন্যায়ভিত্তিক সমাজে রূপ দিতে।”
তিনি আরও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা সমাজের ভালো দিকগুলো যেমন তুলে ধরেন, তেমনি অন্যায় ও অসঙ্গতির বিরুদ্ধেও সোচ্চার থাকেন। আমার ভালো কাজের প্রশংসার পাশাপাশি যদি কোথাও ভুল করি, গঠনমূলক সমালোচনার মাধ্যমে আমাকে সঠিক পথ দেখাবেন।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আবু কালাম খন্দকার, সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, পিয়াল হাসান রিয়াজসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভা শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশ, জাতি ও মানবতার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। প্রেস ক্লাবের সদস্যদের আন্তরিকতারয় অনুপ্রাণিত হয়ে নজরুল ইসলাম নবীনগর প্রেসক্লাবের “দাতা সদস্য” হিসেবে অন্তর্ভুক্ত হন এবং ভবিষ্যতে প্রেসক্লাবের উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকরা নজরুল ইসলামের সমাজসেবামূলক কাজের প্রশংসা করেন এবং তার সুস্থতা ও সফলতার জন্য দোয়া করেন।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি