সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে প্রগতি মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত

news-image
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন প্রগতি-নবীনগর উপজেলা পাবলিকিয়ানের উদ্যোগে প্রগতি মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও পাবলিক বিশ্ববিদ্যালয় সেমিনার-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ মার্চ) বেলা ১১টায় নবীনগর সরকারি কলেজ মিলনায়তনে প্রগতি মেধা অন্বেষণ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুটি গ্রুপে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরে প্রগতির সভাপতি মাসফিকুল হোসেন নুহাশের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন শিপন, নবীনগর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শুক্লা রানী ভট্টাচার্য্য, সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য্য, ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের অধ্যক্ষ ইকবাল আহমেদ, নবীনগর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ সৈয়দ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আল মামুন, শিক্ষক আবু কামাল খন্দকার, সাংবাদিক আসাদুজ্জামান কল্লোল, জামাল হোসেন পান্না, সঞ্জয় পাল, হাসিব খান, প্রগতির সাধারণ সম্পাদক মুনতাসির মহিউদ্দিন শান্ত প্রমুখ।

মেধা অন্বেষণ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারকারী ‘ক’ ও ‘খ’ গ্রুপে যথাক্রমে সাদিয়া তাসনিম, নাজমুল হক, আবরার আহমেদ আজিম এবং ফারদিন জোবায়ের পূর্ণ, মারিয়াতুল জান্নাত, মোস্তাকিম রহমান কে ৪ হাজার, ৩ হাজার ও ২ হাজার টাকা মেধাবৃত্তি, ক্রেস্ট, সনদ এবং দুটি গ্রুপে ৪র্থ থেকে ১০ম স্থান অধিকারী শিক্ষার্থীদের বই ও সনদ প্রদান করা হয়। সেমিনার শেষে অতিথিগণ বিজয়ীদের হাতে পুষ্ককার তুলে দেন।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি