সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে ছাত্রীকে ধর্ষণ চেস্টার আসামির বিচারের দাবিতে মানববন্ধন

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে  ছাত্রীকে ধর্ষণ চেস্টার আসামি সাবেক ইউপি সদস্য কাউসার মিয়াকে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বাড়িখলা গ্রামের সচেতন জনগণের আয়োজনে বাড়িখলা দক্ষিণ পাড়া বড় মসজিদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন লাউর ফতেহপুর তুজু মিয়া ইসলামি আলিম মাদ্রাসার প্রভাষক মহিউদ্দিন আহমেদ সেলিম, বাড়িখলা গ্রাম উন্নয়ন কমিটির সাধারন সম্পাদক মোঃ শাহ জাহান সরকার, কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক শামীম খান স্বপন,  নূর ইসলাম, মাওলানা সাইদুল ইসলাম, সমাজ সেবক মিজানুর রহমান, আল আমিন, মোঃ আরিফ সরকার, মোঃ ওসমান গনি, মোঃ কিবরিয়া, সামছুল আরেফিন উচ্ছাস প্রমুখ।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, গত ২২ শে নভেম্বর বাড়িখলা গ্রামের নূর ইসলামের বাড়িতে পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় তার মাদ্রাসা পড়ুয়া মেয়েকে একই গ্রামের সাবেক ইউপি সদস্য কাউসার মিয়া জোড়পূর্বক ধর্ষণচেষ্টা করে। তারা বলেন, কাউসারের বিরুদ্ধে এর আগেও একাধিকবার একই ধরনের অভিযোগ উঠলে গ্রাম্য সালিশের মাধ্যমে তা মিটমাট করা হলেও এবার সালিশে ডাকা হলে কাউসার উপস্থিত হয়নি। যার ফলে ভুক্তভোগীর পরিবার বিষয়টির সঠিক বিচারের দাবীতে প্রায় চার মাস পূূূর্বে মামলা করলেও অভিযুক্তকে অদৃশ্য কারনে প্রশাসন এখনো গ্রেফতার করতেছে না। আমরা তাকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ বিচারের দাবি জানাচ্ছি।

এ জাতীয় আরও খবর

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী