,

আখাউড়ায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

news-image

বিশেষ প্রতিনিধি : আখাউায় শুক্রবার সকালে পৌরশহরের খড়মপুর এলাকা থেকে ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া ওই ব্যক্তি হলো জাহাঙ্গীর আলম (৪১)। সে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার হাটগাও গ্রামের আব্দুল বারেকের পুত্র।  
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানা গেছে, সকালে স্থানীয় লোকজন কল্লা শাহ (রঃ) মাজারের পশ্চিম পাশের খোলা মাঠে একটি মৃতদেহ দেখতে পেয়ে মাজার কমিটির সদস্যদেরকে খবর দেয়। পরে কমিটির লোকজন লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহতের শরীরে আঘাতে কোন চিহ্ন পাওয়া যায় নি।  
মাজার কমিটির সদস্য কাজী লিটন খাদেম জানান, নিহতের লুঙ্গির গুজায় একটি পলিথিনে একটি জাতীয় পরিচয়পত্র, ৫০টাকা ও একটি মোবাইল নম্বর পাওয়া যায়। ওই মোবাইল নম্বর কল করে খবর জানানো হলে নিহতের স্বজনরা লাশ নেওয়ার জন্য আসেন। 
নিহতের চাচার সফর আলী জানান জাহাঙ্গীর আলম রিক্সা চালাতো। সে দীর্ঘ দিন যাবত জন্ডিসে ভুগছিল। 
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন বলেন, নিহতের শরীরে আঘাতে কোন চিহ্ন পাওয়া যায়নি।  সম্ভবত অসুস্থতা জনিত কারনে তার মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছে। 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে