বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৫

news-image

নিজস্ব প্রতিবেদক বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শরীফ খান (৫০) নামে একজন নিহত হয়েছে। এঘটনায়  আরো  ৫ জন আহত হয়েছে। দুপুরে আখাউড়া উত্তর ইউনিয়নের চানপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের শরীফ খান ও আমানত খানের মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল সকালে শরীফ খান বাড়ির সীমানা সংলগ্ন একটি কাঠ গাছ কাটতে গেলে আমানত খানের ছেলে মাহাবুব খান বাধা দেয়। এনিয়ে উভয়ের মধ্যে বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে আমানত খানের ছেলে মাহাবুব খান (২৪),  গাজী খান (৩০)ও জাকির খান (৪০) ধারালো অস্ত্র দিয়ে শরীফ খানকে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় শরীফ খানের পরিবারের লোকজন দেখে তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে তাদেরেকেও কুপিয়ে আহত করে। গুরুতর আহত শরীফ খানকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। সে ওই গ্রামের হিরন খানের ছেলে। আহতদের মধ্যে শরীফ খানের ভাই মোশারফ হোসেন খান (৪৫)  তার ছেলে বাদশা খান (২৫), রাসেল খান (২০) ও তার ভাতিজা রবিন খান (২২) ও নাসির খান (১৯)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। 
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মফিজ উদ্দিন ভূইয়া জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রাখা আছে।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা