,

আখাউড়ায় আদর্শ দম্পতি সম্মাননা প্রদান ও অভিজ্ঞতা বিনিময় সভা

news-image

বিশেষ প্রতিনিধি : আখাউড়ায় মাকেটিং ইনোভেশন ফর হেলথ কমিউনিটি মবিলাইজেশন কার্যক্রমের আওতায় আদর্শ দম্পতি সম্মাননা প্রদান ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ব্র্যাক এর আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়। 
সভায় সাংবাদিক, ইমাম, শিক্ষক, জনপ্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন পেশার লোকজন অংশ নেয়।  এতে বাল্য বিয়ে রোধ করা, আদর্শ পরিবার গঠন ও জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা সহ বিভিন্ন বিষয়ে সভায় মতবিনিময় করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডা. মো. শাহ আলম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহ্সান হাবিব। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ব্র্যাক এর আঞ্চলিক কর্মকর্তা কৃষ্ণ সাহা, ব্র্যাকের আখাউড়া এরিয়া ম্যানেজার (দাবি) মো. শাখাওয়াত হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমেনা খাতুন, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহনোয়াজ খান, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াহাব, ডা. হাসমত আরা সেলি, এইচএমপি’র উপজেলা ম্যানেজার সাজেদুল ইসলাম প্রমুখ। পরে উপজেলার ৫ আদর্শ দম্পতিকে সম্মাননা সুরুপ ক্রেস্ট প্রদান করা হয়।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ