,

মেয়ে থেকে ছেলে

news-image

হাকিমপুর উপজেলার হিলিতে এক মেয়েশিশু রূপান্তরিত হয়েছে ছেলেতে। তার নাম মোছা. শাহীনা আকতার (৬) বদলে মো. শাহাদৎ হোসেন (৬) রাখা হয়েছে।
হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বিশাপাড়ার নওনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। ছেলেটিকে একনজর দেখতে প্রতিদিন শত শত লোক দূরদূরান্ত থেকে এসে তাদের বাড়িতে ভিড় জমাচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার বিশাপাড়ার নওনাপাড়া গ্রামের মো. সাইদুর রহমান ও মোছা. জীবন নাহার দম্পতির একমাত্র মেয়ে মোছা. শাহীনা আকতার। কিছুদিন আগে জীবিকার তাগিদে শাহীনার বাবা-মা শাহীনাকে তার দাদির কাছে রেখে ঢাকায় গার্মেন্টসে কাজ করতে যান। গত ঈদুল ফিতরের ছুটিতে তারা বাড়ি আসেন। এ সময় জীবন নাহার মেয়েকে গোসল করাতে নিয়ে গেলে মেয়ের লিঙ্গ পরিবর্তনের বিষয়টি তার নজরে আসে। পরে তিনি বিষয়টি তার স্বামী সাইদুর রহমানকে জানান। পরিবারের লোকজন তাকে স্থানীয় মৌলভি ও ডাক্তারের কাছে নিয়ে গেলে তারা লিঙ্গ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেন। রোববার আকিকা দিয়ে তার নতুন নাম রাখা হয় মো. শাহাদৎ হোসেন।
এদিকে লিঙ্গ পরিবর্তনের খবর এলাকায় ছড়িয়ে পড়ায় প্রতিদিন শত শত লোক শিশুটিকে দেখার জন্য তাদের বাড়িতে এসে ভিড় জমাতে থাকেন। বোয়ালদাড় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শাহাদত হোসেন শাদো রাইজিংবিডিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুলতান মাহমুদ রাইজিংবিডিকে জানান, এটি হরমোনের কারণে হতে পারে। এ ব্যাপারে তার বাবা-মায়ের সঙ্গে কথা বলে আগের বিষয়গুলো শুনে, দেখে তারপর বলা যাবে।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু