,

প্রেমে বাধা দেয়ায় উখিয়ায় প্রেমিকার আত্মহত্যা

news-image

প্রেমে বাধা দেয়ায় পিতার সঙ্গে অভিমান করে সোমবার রাতে কক্সবাজারের উখিয়ায় বৈশাখী বড়ুয়া নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। বৈশাখী রাজাপালং ইউনিয়নের কুতুপালং পূর্ব বড়ুয়াপাড়ার তপন বড়ুয়ার কন্যা ও স্থানীয় একটি বিদ্যালয়ে ৮ম শ্রেণীর ছাত্রী।

জানা গেছে, বৈশাখী বড়ুয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে একই এলাকার লাল বাদল বড়ুয়ার পুত্র কণিক বড়ুয়ার প্রেমের সম্পর্ক চলে আসছিল। সেই সূত্র ধরে রোববার বিকালে তারা দুজনে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে যায়। খবর পেয়ে বৈশাখীর পিতা তপন বড়ুয়া তাকে ধরে এনে বেধড়ক মারধর করে। সে জন্য পিতার সঙ্গে অভিমান করে গভীর রাতে বাড়ির পেছনের বড়ই গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম খান ঘটনার সত্যতা স্বীকার করেন।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে