বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পরকীয়ায় ঘর ছাড়লো মুন্নী

news-image

সিলেটে পরকীয়ার টানে স্বামীর ঘর ছেড়ে পালিয়ে গেছে তিন সন্তানের এক জননী। সন্তানসহ পাঁচ দিন ধরে খোঁজ মিলছে না তার। এ ঘটনায় তার স্বামী সিলেট কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন। সিলেট নগরীর নয়াসড়কে এ ঘটনা ঘটে। নীলফামারী জেলার ডিমলা থানার ছানতাই বালাপাড়ার ব্যবসায়ী লুৎফর রহমান রাজু সস্ত্রীক সিলেট নগরীতে বসবাস করে ব্যবসা করে আসছেন। প্রথমে তিনি নগরীর তাঁতীপাড়ায় ভাড়া বাসায় থাকতেন। এ সময় থেকে নগরীর বন্দরবাজারস্থ করিমুল্লাহ মার্কেটের
চতুর্থ তলাস্থ ‘ইভস্ট কেয়ার’ নামের দোকান কর্মচারী মামুনের সঙ্গে তার স্ত্রী সীমা শারমিন মুন্নীর পরিচয় হয়। পরিচয় থেকে তার সঙ্গে গড়ে ওঠে মুন্নীর পরকীয়া সম্পর্ক। লুৎফর রহমান রাজু তিন সন্তানের দিকে চেয়ে স্ত্রীকে অবৈধ এ সম্পর্কছেদ করার জন্য চাপ দিতে থাকে। ক্ষুব্ধ হয়ে এক পর্যায়ে মুন্নী সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্বামী লুৎফরের বিরুদ্ধে যৌতুেকর মামলা করে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাবেদের মধ্যস্থতায় বিষয়টি সমাধান হয় এবং মামলা তুলে  নেয়া হয়। পরে মামুনের সঙ্গে অবৈধ সম্পর্ক না রাখার অঙ্গীকারে স্বামীর ঘরে ফিরে আসে মুন্নী। কিন্তু মামুনের সঙ্গে চলতে থাকে তার গোপন অভিসার। পুনরায় মামুনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ায় স্বামী-স্ত্রীর মধ্যে আবারও মনোমালিন্য দেখা দেয়। এ অবস্থায় গত ৩০শে জুলাই মুন্নী তিন সন্তানসহ স্বামীর নয়াসড়কস্থ বাসা থেকে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। এরপর থেকে মুন্নীর মোবাইল ফোন বন্ধ রয়েছে। এ ঘটনায় লুৎফর রহমান রাজু ৩১শে জুলাই সিলেট কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১৭০৬) করেছেন। ডায়েরি করার পর থেকে পুলিশ মুন্নী ও তার তিন সন্তানকে হন্যে হয়ে খুঁজছে। এব্যাপারে মুন্নীর মা লাভলী বেগমের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে মেয়ের মতো তারও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। মুন্নীর পরকীয়া প্রেমিক মামুনের মোবাইল ফোনে বারবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক