,

সাকা চৌধুরীর ফাঁসি হবে, হবে এবং হবেই: আইনমন্ত্রী

news-image

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘২৯ জুলাই একটা রায় হয়েছে। ফজলুল কাদের চৌধুরীর ছেলে রাজাকার সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার চূড়ান্ত রায়। এই রায়ে তার ফাঁসি হয়েছে। আমি একটা টেলিভিশন ক্লিপিং দেখলাম সে (সাকা চৌধুরী) বলতেছে যে—“আমার বাবা বাংলাদেশের পক্ষে ছিল না, না, না”। চিন্তা করেন, বাংলাদেশে বসে ওই বেত্তমিজ বলে না, না, না। তার বাবা যে রাজাকার, তা তো আমরা জানিই। একবার বললেই তো হয়। এখন আমিও বলছি, বিচারে তোমার (সাকা) ফাঁসি হবে, হবে, হবেই।’
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী এসব কথা বলেন। ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ আখাউড়া উপজেলা কমান্ড এই সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে তিন শতাধিক মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
আনিসুল হক বলেন, ‘আমার বাবা, মা ও ছোট ভাই মুক্তিযোদ্ধা। আজকে আপনাদের কাছে আহ্বান, সন্তান হিসেবে দাবি, এই রকম যারা বেয়াদব, রাজাকার তাদের প্রতিহত করুন। তবে আপনারা আইন হাতে তুলে নেবেন না। সামাজিকভাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আইনের আশ্রয় নেন।’ তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার এদের বিচার করে, মানবতাবিরোধী অপরাধীদের শাস্তি দিয়ে জাতিকে কলঙ্কমুক্ত এবং দেশকে সোনার বাংলা করবেই।
‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ আখাউড়া উপজেলা শাখার আহ্বায়ক আনিছুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা সৈয়দ এ কে এম এমদাদুল বারী, যুদ্ধকালীন কমান্ডার ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন উর রশিদ, আখাউড়া উপজেলা কমান্ডার আবু সাইয়িদ মিয়া প্রমুখ।

 

সূএ : প্রথম আলো

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর