ইসলামপুরে প্রতিপক্ষের বসতবাড়ি-ঘরে আগুন হামলা ভংচুর লুটপাট আহত ১৬
ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বসতবাড়ি-ঘরে আগুন ধরিয়ে দিয়ে হামলা চালিয়ে লুটপাট করেছে নগত অর্থসহ বিভিন্ন আসবাবপত্রাদি। এসময় দু’পক্ষের সংঘর্ষে নারী শিশুসহ কমপক্ষে আহত হয়েছে ১৬ জন। গত বৃহস্পতিবার দুপুরে এ ঘটনাটি ঘটে। জানা যায়, ইসলামপুর উপজেলার চরপুঁটিমারী ইউনিয়নের কান্দার চর মন্ডলপাড়া গ্রামের মৃতকবীর মন্ডলের ছেলে খবীর মন্ডল গং ও পাশ্ববর্তী ইলে মন্ডল গংদের জমা-জমি নিয়ে দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসছে। এনিয়ে আদালতে উভয় পক্ষের একাধিক মামলা-মোকাদ্দমা রয়েছে। ঘটনার দিন ইলে মন্ডলের পক্ষে বাদশা মন্ডলের দায়ের করা একটি মামলা জামালপুর আদালতে হাজিরা দিতে যায় খবীর মন্ডলসহ তার পক্ষের ১২জন লোক। এ সুযোগে প্রতিপক্ষ ইলে মন্ডলের লোকজন কান্দার চর বাজার সংলগ্ন খবীর মন্ডলের বসতবাড়িতে ঢুকে অতর্কিতভাবে ঘওে আগুন ধরিয়ে দিয়ে হামলা চালিয়ে ভাংচুরসহ লুটপাট করে। এসময় দু’পক্ষের কমপক্ষে নারী-শিশুসহ ১৬জন আহত হয়। আতরা হলেন- খবীর মন্ডলের ভাই দব্বো মন্ডলের স্ত্রী গুলেছা (৫৫), হাক্কী পাগলার স্ত্রী গোলাফ ফুল (৪৫), মৃত ফুলু মন্ডলের স্ত্রী আশেদা (৫০), শুকুর মন্ডলের স্ত্রী ময়না বেগম (৪০), সবুজ (১২), ছানু (১৮), শহিদুল্লা (১৫), কামাল (৩০), লিয়াকত আলী (৪৫)। এছাড়া ইলে মন্ডলের পক্ষে আহতরা হলেন- বাদশা মন্ডলের স্ত্রী লিলি বেগম (৫০), ছাহের আলী (৫০), হানিফ (৮), লিটন (২০), রেজাউল (১০) আহত হয়। আহত গুলেছা (৫৫) গোলাফ ফুল (৪৫)-কে প্রথমে ইসলপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দ্রæত জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। ক্ষতিগ্রস্থ খবীর মন্ডল ও সুন্দরী বেগম অভিযোগ করে বলেন- প্রতিপক্ষ ইলে মন্ডলের লোকজন তাদের বাড়িতে ঢুকে ভাংচুর চালিয়ে নগত টাকাসহ বিভিন্ন আসবাবপত্রাদি লুটপাট করে নিয়ে গেছে। অন্যদিকে বাদশা মন্ডলের স্ত্রী লিলি বেগম জানান, আমরা কারোর ঘরবাড়িতে হামলা করি নেই। বাস্তবতা হচ্ছে, খবীর মন্ডল যে জমিতে ঘরবাড়ি করেছে ওই জমিটি আমাদের। গত রমজানে খবীর মন্ডলদের দায়ের করা একটি মামলায় আদালতে হাজিরা দিতে গেলে এ সুযোগে খবীর মন্ডলের লোকজন আমাদের জমিতে ঘরবাড়ি তোলে। এরিপোর্ট লেখান পর্যন্ত মামলা করার প্রস্তুতি চলছিল।











