বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যে দেশে মধ্যরাতেও গোধূলির আলো

news-image

আমাদের দেশে দিনের বেলায় সূর্য উঠলেও কোন কোন দেশে বছরের একটা সময় রাতেও সূর্য উঠতে দেখা যায়। এমনই একটি দেশ হল নরওয়ে। এটি ইউরোপের একটি রাজতান্ত্রিক দেশ। এখানে মধ্যরাতে সূর্যের দেখা মেলে। তাই একে নিশীথ সূর্যের দেশ বলা হয়।

নরওয়েতে উত্তর গোলার্ধের গরমে কয়েক মাস সূর্য অস্ত না গিয়ে সবসময়ই আকাশ আলোকিত রাখে, কিন্তু শীতকালে কয়েক মাস সূর্য উঠেই না। তবে এটা মোটেও অলৌকিক কোন ব্যাপার নয়। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। পৃথিবীর অক্ষরেখা তার সমতলের ২৩.৫ ডিগ্রি ঝুঁকে যাওয়ার ফলে প্রতিটি গোলার্ধ গ্রীষ্মকালে সূর্যের দিকে হেলে যায়, আবার শীতকালে সেখান থেকে সরে যায়। ফলে এই ঘটনা ঘটে। ৬০ ডিগ্রি অক্ষাংশে অবস্থিত নরওয়ের রাজধানী অসলোয় জুন-জুলাই মিলিয়ে দুমাস সবসময় দিনের আলো থাকে। মানে এ সময়ে এখানে সূর্য কখনও সম্পূর্ণ ডোবে না। ফলে এ সময় রাতের অন্ধকারের পরিবর্তে গোধূলীর আলো পড়ে সারারাত।

অসলো শহর দেশটির প্রায় দক্ষিণ অংশে অবস্থিত। আরও উত্তরে ৭২ ডিগ্রি অক্ষাংশে আরও বেশিদিন এ সময় সূর্যালোক থাকে। শুধু অসলো নয়, প্রায় একই অক্ষাংশে অবস্থিত সুইডেনের স্টকহোম বা ফিনল্যান্ডের হেলসিংকিতে ও রাশিয়ার বহু অঞ্চলে এর কাছাকাছি ঘটনা দেখা যায়। তবে বিশ্বজুড়ে নরওয়েই মধ্যরাতের সূর্যের দেশ হিসেবে পরিচিত। প্রতি বছর হাজার হাজার পর্যটক এই দৃশ্য দেখার জন্য আসেন। রাতে সূর্যের আলো দেখা সত্যিই এক দারুণ অভিজ্ঞতা।

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক