শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশেষ বোতলের কেরামতি, বাতাস থেকে জমা হবে পানি!

news-image

বাতাসের জলজকণা থেকে পানি ধারণের এক বিশেষ বোতল বানিয়েছেন অস্ট্রেলিয়ার গবেষক খ্রিস্টোফ রেটেজার। নতুন এই আবিষ্কার দূরবর্তী সাইকেল জার্নিতে যেমন কাজে লাগবে তেমনি আগামী দিনে মাটির নীচের বিশুদ্ধ জলের বিপরীতে সহায়ক বিকল্প হিসেবে কাজ করবে বলে দাবি করছেন তিনি। অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইয়েড আর্টসের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার খ্রিস্টোফের এই নতুন ডিভাইসের নাম ‘ফোন্টাস’। যা জলীয় বাষ্পপূর্ণ আবহাওয়াতে বেশি কার্যকর। এটি বাতাসের জলীয় বাষ্প শুষে নেয় এবং বোতলে ফ্রেশ ও বিশুদ্ধ পানি হিসেবে জমা করে।বিশেষ বোতলের কেরামতি, বাতাস থেকে জমা হবে পানি! পরীক্ষায় দেখা গেছে সঠিক পরিবেশে মাত্র এক ঘন্টায় আধা লিটার পানি ধারণ করতে পারে বিশেষ এই বোতল। গবেষক রেটেজার বলেন, এই বোতল তৈরীর পেছনে সবচেয়ে বড় কারণ হলো আজো প্রায় ৪০টি দেশের ২ বিলিয়ন মানুষ বিশুদ্ধ পানির অভাবে রয়েছে। তাদের  জীবনে এই আবিষ্কার যুগান্তকারী অবদান রাখবে।

বিশেষ এই ডিভাইসে রয়েছে কুলিং সিস্টেম। সাইকেল চলাকালীন সময়ে বোতলে বাতাস প্রবেশ করলে এই কুলিং সিস্টেম কাজ করবে। ওই বাতাস থেকে জলকণাকে ধারণের করে পানিতে পরিণত করবে এই সিস্টেম।
 

এ জাতীয় আরও খবর

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান

শ্রমজীবীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন এখনো কতটা দূরে?

ইরান ইস্যুতে ফের উত্তেজনা, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

পুলিশ সপ্তাহে ১০৭ সদস্য পাচ্ছেন পদক

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

ফরিদপুরে ৭ বছরের শিশুকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

হোটেলে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আটক

৬ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ভোরের ভারী বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা