,

কুকুরের মৃত্যুতে পুলিশের শোক!

news-image

কাজ ছিল চোর, ডাকাত, খুনি অপরাধীদের সনাক্ত করা। বিশ্বস্ত পুলিশ কর্মী হিসেবেই পরিচিত ছিল সে। যে কারণে পুলিশের কর্মকর্তাদের খুব কাছের এবং প্রিয় ছিল এই কর্মী। কিন্তু একদিনের জ্বরেই মৃত্যু হল এই কর্মীর। ভাবছেন এই তথ্য কেন খবরের আকারে আনা হল? কারণ, সেই কর্মীর নাম 'জ্যাকি'। ভারতে রাজ্য পুলিশের ডগ স্কোয়াডের কুকুর জ্যাকির মৃত্যুতে পুলিশ মহলে শোকের ছায়া নেমে এসেছে। চাকরি সূত্রে জলপাইগুড়ি পুলিশ লাইনের ডগ স্কোয়াডের আবাসনেই মৃত্যু হয় তার। ছয় বছরের জ্যাকির অকাল মৃত্যুতে শোকের ছায়া পুলিশ লাইনে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের পাশাপাশি জ্যাকির ভিসেরা হিস্ট্রি ও প্যাথলজিক্যাল পরীক্ষার জন্য কলকাতায় পাঠিয়েছে জলপাইগুড়ি জেলা প্রাণী সম্পদ বিকাশ দফতর। ২০১১ সালে জলপাইগুড়ি জেলা পুলিশের ডগ স্কোয়াডের কাজে যোগ দেয় জ্যাকি। চোর, ডাকাত এবং খুনিদের সনাক্ত করাই ছিল জ্যাকির মূল কাজ। বেশ কয়েকটি জটিল কেসের কিনারাও করেছিল জ্যাকি। মঙ্গলবার বিকেল থেকে নিজের আবাসনে অসুস্থ হয়ে পড়ে জ্যাকি। প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে পড়ে। আবাসনেই ডেকে নিয়ে পাঠানো হয় প্রাণী চিকিৎসকদের।  চিকিৎসকদের পরামর্শ মেনেই শুরু হয় জ্যাকির চিকিৎসা। কিন্তু শেষরক্ষা হল না। বুধবার সকালেই মৃত্যু কোলে ঢলে পড়ল জ্যাকি। ময়নাতদন্তের পর যথাযথ সম্মানের মধ্য দিয়ে শেষকৃত্য সম্পন্ন হল জ্যাকির। জেলা পুলিশ সুপার আকাশ মাঘারিয়া বলেন, 'অত্যন্ত বিশ্বস্ত ছিল জ্যাকি। বুদ্ধিমান হওয়ার কারণে অত্যন্ত অল্প সময়ে নিজেকে তৈরি করে নিয়েছিল সে।'
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা