বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সে ৫ লাখ ৬০ হাজার বছরের পুরাতন দাঁত উদ্ধার

news-image

ফ্রান্সে উদ্ধার হলো ৫ লাখ ৬০ হাজার বছর পুরাতন মানব দাঁত। পেরপিগনানের পার্শ্ববর্তী ট্যটাভেল এলাকায় এই মানব ফসিল উদ্ধার হয়। এটা ইউরোপে আবিষ্কৃত সবচেয়ে পুরাতন মানব জীবাশ্ম। অ্যারাগো গুহায় গ্রীষ্মকালীন খনন প্রকল্পের দুই স্বেচ্ছাসবক এই দাঁত দুটির সন্ধান পান। ১৯৬০ এবং ১৯৭০ সন্ধান পাওয়া হোমিনিডের হোমো ইরেক্টাস এর উপজাতি ট্যটাভেল ম্যানের চেয়েও এটি এক লাখ ১০ হাজার বছর পুরাতন। খনন কাজের প্রধান, নৃবিজ্ঞানী এমিলি ভিয়ালেট বলেন, ফ্রান্সে এধরনের কোনো জীবাশ্ম প্রাপ্তি সত্যিই বিস্মিত করার মতো বিষয়। উদ্ধার হওয়া দাঁতটি পূর্ণবয়স্কদের নিম্ন মধ্য কৃন্তনদন্তের একটি। এই প্রাপ্তি ইউরোপিয়ান বিশেষজ্ঞদের অঙ্গসংস্থানবিদ্যা সম্পর্কে নতুন ধারণা দেবে।
 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক