শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে মানে কী নারীর স্বাধীনতা?

news-image

ঐতিহ্যগতভাবে বিয়েকে শৃঙ্খলে আবদ্ধ হওয়া বুঝায়। এর সাথে যুক্ত রয়েছে নানাবিধ জটিলতা। একটা সময় ছিল যখন বিয়ের ক্ষেত্রে পিতামাতার পছন্দকেই প্রাধান্য দিতে হত ছেলেমেয়েদের। কিন্তু সময় গড়িয়েছে, এখন বহু পিতামাতা সন্তানের 'লাভ ম্যারিজ' সমর্থন করেন। আর এই বিয়ের মাধ্যমে এক যুগল একটি নতুন সম্পর্কে পৌছান। কেউ কেউ দাবি করছেন বিয়ের মাধ্যমে যুবতী মেয়েরা এক ধরনের স্বাধীনতা ভোগ করেন। যে স্বাধীনতা পিতার সংসারে মেয়েরা সাধারণত পান না। তেমনি একজন প্রীথা রাম, যিনি ২৪বছর বয়সে তার ছেলেবন্ধুর সঙ্গে বিয়েতে আবদ্ধ হন। তিনি বলেন, আমি আমার পৈত্রিক বাড়ি থেকে বের হওয়ার জন্য মুখিয়ে ছিলাম। বিয়ের তিন বছর পার করেছেন প্রীথা। তিনি দাবি করছেন- যথেষ্ট সুখী এবং স্বাধীনবোধ করছেন।

তিনি বলেন, আমার জন্ম একটি রক্ষণশীল পরিবারে। যার কারণে আমার বন্ধু সংখ্যা ছিল খুবই কম। বন্ধুদের সঙ্গে আমি মেলামেশা করি কিংবা বন্ধুরা আমাদের বাসায় আসুক তা আমার পিতামাতা পছন্দ করতেন না। যার ফলে আমার সামাজিক জীবন বলে কিছুই ছিল না। তাই যখন আমার বিয়ে হয়, তখন ব্যাপক স্বাধীনতা অনুভব করি আমি। অনেক লোকজন জিজ্ঞেস করেছে, কেন আমি অল্প বয়সে বিয়ে করেছি। তাদের জন্য আমার উত্তর, বিয়ের জন্য আমি অপেক্ষায় ছিলাম। প্রীথা জানান, তিনি এখন তার স্বামীর সঙ্গে লং বাইক ড্রাইভে যান, বিভিন্ন পার্টিতে অংশ নেন এবং দেরী করে বাসায় ফিরেন। যা তার পিতামাতার সংসারে ছিল একেবারেই নিষিদ্ধ।

অন্যদিকে দিব্য রাওয়ের গল্পটা একটু অন্যরকম। প্রীথার পরিবারের মতো এতটা রক্ষণশীল না হলেও তার পরিবারে সিদ্ধান্ত নেয়ার কোন সুযোগ ছিল না। দিব্য বলেন, আমার বয়স যখন পঁচিশ তখন 'অ্যারেঞ্জ ম্যারেজ' এ আবদ্ধ হই আমি। আমার স্বামী যুক্তরাষ্ট্রে চাকরীর সুবাধে সেখানে চলে যাই আমি। এরপরই আমার জীবনে বড় ধরনের পরিবর্তন এসেছে। এখন আমি নিজেদের মতো করেই বেড়ে উঠছি। এদিকে আরাধনা মাধব বলছেন, একটা নির্দিষ্ট সময়ে পিতামাতার সঙ্গে সন্তানদের দ্বন্দ্ব হয়। কেননা দীর্ঘদিন একই পরিবারে বড় হয়ে উঠার সুবাধে পিতামাতা একটি গন্ডি তৈরী করে দেয়ার চেষ্টায় থাকেন। আরাধনা বলেন, আমি আমার বন্ধুদের সঙ্গে বের হওয়ার জন্য মাকে বলতাম, কিন্তু তিনি বলতেন তোমার বিয়ে হোক তারপর যেও। আর তাই একটু স্বাধীনতার স্বাধ পাওয়ার জন্য বিয়ের জন্য আমি অপেক্ষায় ছিলাম। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
 

এ জাতীয় আরও খবর

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান

শ্রমজীবীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন এখনো কতটা দূরে?

ইরান ইস্যুতে ফের উত্তেজনা, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

পুলিশ সপ্তাহে ১০৭ সদস্য পাচ্ছেন পদক

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

ফরিদপুরে ৭ বছরের শিশুকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

হোটেলে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আটক

৬ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ভোরের ভারী বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা