বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আসামী ছেড়ে দিয়ে বাদীর বিরুদ্ধে মামলা, আইনমন্ত্রীর কাছে নালিশ দেবেন আখাউড়ার হিন্দু সম্প্রদায়

news-image

আমিরজাদা চৌধুরী : মারধর ও জায়গা দখল চেষ্টার আসামীকে ছেড়ে দিয়ে উল্টো বাদীর বিরুদ্ধে অপহরন মামলা দায়েরের ঘটনায় আখাউড়ায় তোলপাড় চলছে। এ ঘটনায় ক্ষুব্দ আখাউড়ার হিন্দু সম্প্রদায়ের লোকজন আগামী শুক্রবার কলকাঠি নাড়তে থাকা আওয়ামী লীগ নেতা ও ওসির বিরুদ্ধে নালিশ দেবেন আইনমন্ত্রী আনিসুল হকের কাছে। আগামী শুক্রবার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আইনমন্ত্রী আখাউড়ায় আসছেন।

এদিকে এ ঘটনায় ক্ষুব্দ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ একাধিক বৈঠক করেছেন। এসব বৈঠক থেকে আওয়ামী লীগ নেতা ও ওসি’র কর্মকান্ডের তীব্র নিন্দা জানানো হয়। নেতৃবৃন্দ বিষয়টি নিয়ে পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের সঙ্গে দেখা করে দ্রুত এর সুষ্ঠু সমাধানের আহবান জানান।

খোঁজ নিয়ে জানা গেছে, আখাউড়া পৌর এলাকার রাধানগরের বাসিন্দা ও বিশিষ্ট ব্যবসায়ি সুনীল বণিকের জায়গা আছে শান্তিনগরে। ওই জায়গায় তিনি ঘর উঠিয়ে রাখলেও নিয়মিত থাকতেন না। লাকড়ি রাখার কথা বলে সম্প্রতি জায়গাটি দখলের চেষ্টা করে শান্তিনগর এলাকার মো. মহিউদ্দিন মুহিন নামে এক ব্যক্তি। এমনকি সুনীল বণিকের ঘর থেকে মালামালও লুট করা হয়। এ ঘটনায় সুনীল বণিকের ছেলে সুজন বণিক গত ২১ জুলাই মঙ্গলবার রাতে আখাউড়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ রাতেই মুহিনকে আটক করে থানায় নিয়ে আসে। কিন্তু আসামী ছেড়ে দিতে ওসি’র উপর চাপ প্রয়োগ করতে থাকেন আখাউড়া আওয়ামী লীগের এক শীর্ষ নেতা। এ অবস্থায় প্রায় ২৪ ঘন্টা আটকে রাখার পর বুধবার রাতে ওসি মুহিনকে ছেড়ে দেন। এ সময় বাদীর কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর রেখে দেওয়া হয়। মুহিনকে আটকের জের ধরে লোকজন এলাকার দু’জনে কুপিয়ে আহত করে। এ সময় খবর পেয়েও পুলিশ এগিয়ে আসেনি। ওই রাতেই পুলিশ সুনীল বনিক, তার দুই ছেলেসহ কয়েকজনের বিরুদ্ধে অপহরন, লুটপাট, মারধর, শ্লীলতাহানিসহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করেন।

আওয়ামী লীগ নেতা ও ওসির এমন কর্মকান্ডে উদ্বিগ্ন হিন্দু সম্প্রদায়ের লোকজন গত রবিবার রাতে সুনীল বনিকের বাড়িতে বৈঠক করেন। বৈঠকে শ্রী শ্রী রাধামাধব আখড়া কমিটির সভাপতি সুবল চন্দ্র ঘোষ, লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মশাণ কমিটির সভাপতি হিরালাল সাহাসহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত হয়, বিষয়টি আইনমন্ত্রীকে অবহিত করাসহ প্রয়োজনে মানববন্ধন, বিক্ষোভ, সমাবেশ করা হবে।

এদিকে গত সোমবার সকালে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ পৌর মেয়রের রাধানগরের বাসভবনে গিয়ে তাদের উদ্বেগের কথা জানান। দুপুরে শান্তিনগরের বাসিন্দা মো. মোসলেহ উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর মো. আতিকুর রহমান, মো. মশিউর রহমান বাবুল পৌর মেয়রের কার্যালয়ে গিয়ে এ বিষয়ে আলোচনা করেন।

ওয়ার্ড কাউন্সিলন মো. মশিউর রহমান বাবুল বলেন, ‘এমন অরাজকতা মেনে নেওয়া যায় না। এলাকার একাধিক সালিশে এ বিষয়ে মুহিনকে সতর্ক করা হয়। কিন্তু প্রভাবশালীদের ইন্দনে মুহিন বাড়াবাড়ি করছে। এখনই এর শক্ত প্রতিরোধ গড়ে তোলা না হলে সামাজিক শৃংখলা ভেঙ্গে যাবে’।

আখাউড়ার গ্যাস আন্দোলনের নেতা ও শান্তিনগরের মুরুব্বি মো. মোসলেম উদ্দিন বলেন, ‘আমরা সবাই সুনীল বনিকের পাশে আছি। এত বড় অন্যায় কোনোভাবেই সহ্য করা যায় না। বিষয়টি নিয়ে আমরা পৌর মেয়রের সঙ্গে কথা বলে এসেছি’।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ নেতা বলেন, ‘দুসম্পর্কের আত্মীয় ও এলাকার লোক হিসেবে আওয়ামী লীগের ওই নেতা সব কিছু না জেনে যেভাবে মুহিনের পক্ষ নিয়েছেন তা খুবই দু:খজনক। এতে ওনার উজ্জল ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। আমি আশা করব তিনি  এখন নিজেই উদ্যোগী হয়ে ন্যায়ের ¯^ার্থে এর সুষ্ঠু সমাধান দিবেন’।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা