শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বানানের ভুল ধরবে কলম!

news-image

লেখার সময় আপনি না চাইলেও বিভিন্ন সময় বানান ভুল হয়ে যায়। এতে ঘটে নানা বিপত্তি। এবার সকল বিপত্তি কাটানোর জন্য আবিষ্কার হয়েছে লেখার ভুল নির্ণয়ের বিশেষ এক কলম। মিউনিখের লার্নসটিফট নামের একটি প্রতিষ্ঠান এ কলম তৈরি করেছে। প্রায় দেড় বছর গবেষণার পর বিশেষ প্রযুক্তির কলমটি তৈরি করা হয়।

কলমটির বিশেষত্ব হলো এটি কোনো ভুল বানান লেখার সঙ্গে সঙ্গে কাঁপন দিয়ে সতর্ক করবে। এছাড়া খারাপ লেখা নির্ণয় এবং লাইন ঠিক রাখতেও সহায়তা করবে এই কলম। কলমটিতে আছে ‘ক্যালিগ্রাফি’ ও ‘অর্থোগ্রাফি’ নামের দুটি অংশ। এর রয়েছে নিজস্ব শব্দভাণ্ডার। এর সঙ্গে অমিল পেলেই সে সতর্ক করবে লেখককে।

অনলাইন সংবাদ মাধ্যম বলেছে, আবিষ্কৃত এই কলমটিতে ব্যবহার করা হয়েছে সাধারণ কালি। দেখতেও আর দশটা কলমের মতই। তবে এতে বসানো হয়েছে বিশেষ ধরনের মোশন সেন্সর, ছোট আকারের ব্যাটারি এবং ওয়াইফাই চিপ।
 

এ জাতীয় আরও খবর

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান

শ্রমজীবীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন এখনো কতটা দূরে?

ইরান ইস্যুতে ফের উত্তেজনা, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

পুলিশ সপ্তাহে ১০৭ সদস্য পাচ্ছেন পদক

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

ফরিদপুরে ৭ বছরের শিশুকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

হোটেলে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আটক

৬ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ভোরের ভারী বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা