শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলে চিতাবাঘ!

news-image

তখন ক্লাস চলছে। আচমকাই কানে এল বাঘের গর্জন। কিছুক্ষণ পরে চোখে পড়ল স্কুল চত্বরে ঘোরা ফেরা করছে একটি চিতাবাঘ। এই দৃশ্য দেখে তখন কালঘাম ছুটেছে ছাত্র-শিক্ষকদের। হুলস্থূল পড়ে যায় গোটা স্কুলে। তড়িঘড়ি স্কুল ছুটি দেয়া হয়। খবর দেওয়া হয় বন দপ্তরে। এই ঘটনা ভারতের কর্নাটকের চিকমাগিলুর জেলার টিএমএস স্কুলের। বৃহস্পতিবার দুপুরে স্কুলের ভিতর ঢুকে পড়ে একটি চিতাবাঘ। বাঘের ভয়ে ছাত্রছাত্রীরা চিৎকার করে ছোটাছুটি শুরু করে দেয়। ছুটোছুটি করতে গিয়েই আহত হন তিনজন।

বাঘটিকে আটক করার চেষ্টা চালায় বন দফতরের কর্মীরা। কী করে বাঘটি লোকালয়ে ঢুকে পড়ল তা অবশ্য এখনও জানা যায়নি।
 

এ জাতীয় আরও খবর

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান

শ্রমজীবীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন এখনো কতটা দূরে?

ইরান ইস্যুতে ফের উত্তেজনা, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

পুলিশ সপ্তাহে ১০৭ সদস্য পাচ্ছেন পদক

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

ফরিদপুরে ৭ বছরের শিশুকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

হোটেলে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আটক

৬ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ভোরের ভারী বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা