শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেশিক্ষণ গোসল করলেই শরীরে ফুটবে কাঁটা!

news-image

পরিবারের কোনও সদস্যের অনেকক্ষণ ধরে গোসল করার অভ্যাস রয়েছে। আর সেই জন্য বিড়ম্বনায় পড়তে হচ্ছে অন্যান্য সদস্যদের? তাহলে এবার তাদের স্নানের সময় কমাতে চলে এল ওষুধ। লন্ডনের এক ডিজাইনার বাথরুমে সময় বেশি কাটানোর শাস্তি দিতে বের করেছেন নতুন উপায়। তৈরি করেছেন এক বিশেষ পর্দা। অতিরিক্ত সময় ব্যয় করলেই কাঁটা হবে আপনার শরীরে ফুটবে সেই পর্দা। আর আপনাকে বুঝিয়ে দেবে, অতিরিক্ত সময় নিচ্ছেন আপনি।

না, আপাতত বাজারে পাওয়া যাচ্ছে না সেই পর্দা। তবে পাওয়া যাবে শীঘ্রই। বাথরুমে লাগানো থাকবে ওই বিশেষ পর্দা। তাতে থাকবে একটি বিশেষ সেন্সর সুইচ। চার মিনিটের বেশি জল খরচ হলেই পর্দায় কাঁটায় রূপান্তরিত হয়ে যাবে। আপাতত দু’রকমের পর্দা বের করা হয়েছে। পর্দাটির আবিষ্কর্তা জানিয়েছেন, 'আমার পর্দাটি অনেকটা অ্যালার্ম ঘড়ির মত কাজ করবে। সকালে ঘুম থেকে উঠতেও আপনি চান না। কিন্তু, ঘড়ি আপনাকে উঠতে বাধ্য করে। এখানেই একইরকম বিষয়।' তিনি আরও জানান, টিম বার্টনের একটি ছবি দেখার পর এই আইডিয়া তাঁর মাথায় আসে। সেখানে মেটাল স্পাইক ব্যবহার করা হয়েছিল। নিজেদের ভালোর জন্যই তাই সেরকম একটা ব্যবস্থা বানিয়ে ফেলেছেন তিনি। জল ও সময় দুটোই বাঁচবে এতে।

এ জাতীয় আরও খবর

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান

শ্রমজীবীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন এখনো কতটা দূরে?

ইরান ইস্যুতে ফের উত্তেজনা, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

পুলিশ সপ্তাহে ১০৭ সদস্য পাচ্ছেন পদক

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

ফরিদপুরে ৭ বছরের শিশুকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

হোটেলে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আটক

৬ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ভোরের ভারী বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা