,

এবার কুকুরের জন্য ডেটিং অ্যাপ

news-image

মানুষ সঙ্গীর অভাব অনুভব করলে অনলাইন জগতের বিভিন্ন ডেটিং সাইট থেকে সে তার মনের মতো সঙ্গী খুঁজে নিতে পারেন। বর্তমান যুগের প্রযুক্তি এই সুযোগ তৈরি করেছে আরও অনেক আগেই। তবে কোনো প্রাণির জন্য ডেটিংয়ের সুযোগের কথা হয়তো এর আগে শুনা যায়নি। তাও আবার কুকুরের জন্য। মানুষের জন্যে ‘টিনডার’ নামের একটি ডেটিং অ্যাপ রয়েছে অনলাইন জগতে। এই নামের সাথে মিল রেখে কুকুরের জন্যও ‘টিনডগ’ নামের একটি ডেটিং অ্যাপ খুলেছে একই কোম্পানি।

যদি কোনো কুকুরের মনিব তার কুকুরের জন্য সঙ্গীর প্রয়োজন বোধ করেন তাহলে নিজের কুকুরের একটি ছবি ওই ডেটিং অ্যাপে আপলোড করে তার কুকুরের জন্যে সঙ্গী খুঁজে নিতে পারবেন খুব সহজেই। এই ‘টিনডগ’ অ্যাপটি গ্রাহকদের কাছে ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে। ইতোমধ্যে অ্যাপটির ফেসবুক ফ্যান পেইজ ১০ হাজার লাইক ছাড়িয়ে গেছে। এটা অবশ্য ওই কুকুরের মনিরের জন্যেও একটা সুযোগ যে, তিনিও কুকুর পছন্দ করেন এমন একজন সঙ্গীও খুঁজে পেতে পারেন। সূত্র: স্কাইনিউজ।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর