,

ভারতে ভূতের হাসিতে ঘুম উড়ে গেল এক পরিবারের

news-image

দিনের পর দিন এক ভূতুড়ে হাসিতে বুক কেপে উঠল কর্ণাটকের উদুপির পরিবারের। দিন নেই, রাত নেই নারকেল গাছের মাথা থেকে ভেসে আসে এক শিশুর হাসি। ভয়ে নাভিঃশ্বাস উঠে যাচ্ছিল ওই পরিবারের। অগত্যা ছুটতে হল ওঝার কাছে। জ্যোতিষীও বাদ গেল না। জ্যোতিষী গুনে টুনে স্পষ্ট বুঝতে পারলেন, অশুভ আত্মারই কাজ এটা। কোনও শিশুর আত্মা ঘুরে বেড়াচ্ছে বাড়ির চারপাশে। তারই হাসি ভেসে আসছে বারবার। শুরু হল যাগযজ্ঞ। উদুপির বাসিন্দা গোবিন্দা ও তাঁর পরিবারের রাতের ঘুম গেল উড়ে। চলল পূজা-অর্চনাও। কিন্তু, কিছুতেই কিছু লাভ হল না। হাসি বেড়েই চলল দিনে দিনে। সেই সময় কাহানিতে ঘটল টুইস্ট। বাড়িতে এলেন সেনা পূজারি নামের এক ব্যক্তি। তিনি মাঝেই মাঝেই ওই বাড়িতে আসেন ও গাছ থেকে নারকেল পেড়ে দেওয়ার কাজ করেন। কিছুদিন আগেও এসেছিলেন একবার। তারপর নিজের মোবাইল ফোনটা হারিয়ে ফেলেন পূজারি। আদতে সেই ফোনই ছিল নারকেল গাছের মাথায়। তার কল্যাণেই এই ভূতুড়ে কারবার। প্রতিদিন কাজ থেকে সন্ধায় বাড়ি ফিরে বাড়ির অন্য লোকজনের মোবাইল থেকে ফোন করতেন নিজের নম্বরে, আর নারকেল গাছের মাথায় শিশুর হাসির রিংটোন। নারকেল গাছ খুঁজে পাওয়া গেল সেই ফোন। রহস্যের সমাধান। সূত্র: কলকাতা টুয়েন্টি ফোর

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা