,

ফেসবুকে পোস্ট হওয়া পর্নো ভিডিও থেকে সাবধান!

news-image

বেশকিছুদিন আগে একটি টিভি চ্যানেলের কর্তাব্যক্তির ফেইসবুক অ্যাকাউন্ট থেকে একটি পর্নো ভিডিও একসঙ্গে ট্যাগ হয় ২৭টি ফেসবুক অ্যাকাউন্টে। সেসব অ্যাকাউন্ট কর্তাব্যাক্তির ফেন্ডলিস্টের। এতে বেশবিব্রত হন তিনি। দু’একজন তার সম্পর্কে ভুল বুঝে আপত্তিকর মন্তব্যও করেন।

আসলে কী হয়েছে?

কর্তা ব্যক্তি ফেসবুকে দীর্ঘস্ট্যাটাস দিয়ে প্রচার করতে থাকেন ‘তার একাউন্ট হ্যাকারদের খপ্পরে পড়েছে, এর জন্য তিনি দুঃখিত, কেউ যেন তাকে ভুল না বুঝেন, অনাকাক্সিক্ষত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন তিনি’।

কিন্তু প্রযুক্তিবিদরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে এটি ‘ম্যালওয়ার’। অর্থাৎ যে বা যেসব প্রোগ্রাম কম্পিউটারের জন্য খুবই ক্ষতিকর।

শুধু ওই কর্তা ব্যক্তিই নন। চলতি বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি দেশের অন্তত ৩০ হাজার অ্যাকাউন্ট ম্যালওয়ারের খপ্পরে পড়েছেন বলে সরকারের বিভিন্ন সূত্রে জানা গেছে।

অতি সম্প্রতি একটি জাতীয় দৈনিকের অপরাধ বিষয়ক প্রতিবেদকের ফেসবুক অ্যাকাউন্ট থেকেও এ ধরণের একটি ভিডিও ট্যাগ হয় ১৭ জনের অ্যাকাউন্টে।

প্রযুক্তিবিদরা জানান, কেউ এতে ক্লিক করলে ম্যালওয়ারটি স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট ডিভাইসে গেঁড়ে বসবে। কম্পিউটারের মাউস, কি-বোর্ড, ইউএসবি পোর্ট, সিডিরম কোনো কিছুই বাদ যাবে না। স্মার্ট ফোনের প্রসেসরকেও একেবারে অচল করার মতো ক্ষমতা রাখে এটি।

তারা আরও জানান, যারা ভাবেন এটি হ্যাক, তারা একেবারেই ভুল করেন। আপাততঃ এটি থেকে বাঁচার কোনো উপায় নেই।

সাইবার নিরাপত্ত বিশেষজ্ঞদের মতে ফেসবুকে এ ধরনের লিংকে ক্লিক করার লোভ সামলাতে না পারলে বড় ধরনের বিপদে পড়তে পারে অ্যাকাউন্টের মালিক।

নিরাপত্তা বিশ্লেষকরা বলেন, ফেসবুকের এই ম্যালওয়্যারটি ফ্ল্যাশ প্লেয়ার আপডেটের ছদ্মবেশে থাকে। এটি মূলতঃ ফেসবুকে এই ম্যালওয়্যারে আক্রান্ত কোনো বন্ধুর প্রোফাইল থেকে ছড়ায়। বন্ধুর শেয়ার করা লিংকটিতে ক্লিক করলে একটি ইউটিউব সদৃশ ওয়েবসাইটে নিয়ে যায় এবং ভিডিওটির কয়েক সেকেন্ড দেখায়। এরপর ভিডিও দেখতে হলে ফ্ল্যাশ হালনাগাদ করতে বলে। ফ্ল্যাশ আপডেট করলে কম্পিউটারে ট্রোজান ঢুকে পড়ে এবং মাউস ও কিবোর্ডের দখল নিয়ে নেয় ওই ম্যালওয়্যার।

ম্যালওয়্যারে আক্রান্ত হলে ফেসবুক প্রোফাইলে পর্নো ভিডিওর লিংক পোস্ট করতে থাকে এবং সেই সঙ্গে তা ২০ জনেরও বেশি বন্ধুকে একেবারে ট্যাগ করতে থাকে। এই প্রক্রিয়াতে এই লিংক খুব দ্র’ত ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ছড়িয়ে পড়ে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর