,

গোবিন্দগঞ্জে বরের বাবার লাঠির আঘাতে কনের বাবার মৃত্যু

news-image

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিয়ের আলোচনা পাকা করতে এসে বরের বাবার লাঠির আঘাতে কনের বাবা ফয়জার রহমান ভুট্টু মিয়ার (৪০) মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে তিনি মারা যান। ফয়জার রহমান ভুট্টু গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামের আশরাফ আলীর ছেলে। নিহত ভূট্টর পরিবারের সদস্যরা জানান, রাখালবুরুজ গ্রামের আফছার আলীর ছেলে শাহিন মিয়ার সঙ্গে ভুট্টু মিয়ার মেয়ে শাহীনুর খাতুনের বিয়ের কথাবার্তা চলছিল। গত সোমবার সন্ধ্যায় বরের বাবা আফছার আলী কনে দেখার জন্য ৫-৬ জন লোক নিয়ে ভুট্টুর মিয়ার বাড়িতে যান। কনে দেখার পর উভয় পরিবারের মধ্যে বিয়ের দিন তারিখ ও অনান্য বিষয়ে কথা হচ্ছিল। এসময় বিয়ের জন্য খরচের টাকা নিয়ে ছেলে পক্ষের লোকজনের সাথে ভুট্টু মিয়া কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে বরের বাবা আফছার আলী ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে কনের বাবা ভুট্টু মিয়ার মাথায় সজোরে আঘাত করেন। এতে সঙ্গে সঙ্গে মাটিতে লুঠে পড়ে জ্ঞান হারান ভুট্টু মিয়া। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মারা যান ভুট্টু মিয়া। গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় ভুট্টু মিয়ার পরিবারের পক্ষে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর